আজ বুধবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সকাল ৮টা থেকে অনলাইনে তিন দিনের যাত্রার টিকিট পাওয়া যাবে। এরপর থেকে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত নিয়মে যাত্রার ১০ দিন আগে অনলাইনে বিক্রি করা হবে।
তবে ১৯ নভেম্বর উদ্বোধনী দিনে পাবনা থেকে বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। ওই ট্রেনের টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। উদ্বোধনী যাত্রায় পাবনা ও ঢাকার মধ্যে শুধু ঈশ্বরদী স্টেশনে ট্রেনটি থামবে।
নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

দৈনিক টার্গেট 























