০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইচেষ্টা, আহত ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বনপাড়া-ফায়ার সার্ভিস-কুমরুল আঞ্চলিক সড়কের জোয়াড়ী ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম পাশে একটি গভীর নলকূপের সামনে এ ঘটনা ঘটে। আহত পরিমল কবিরাজ উপজেলার কুমরুল হিন্দুপাড়া গ্রামের মৃত প্রভাস কবিরাজের ছেলে। তিনি বনপাড়া বাজারে বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন।

ভুক্তভোগীর ছোট ভাই বিপ্লব কবিরাজ জানান, তাঁর বড় ভাই পরিমল কবিরাজ দীর্ঘদিন ধরে বনপাড়া বাজারে বিকাশ ও নগদের ব্যবসা করে আসছেন। গতকাল রাতে দোকান বন্ধ করে টাকাভর্তি ব্যাগ নিয়ে একটি ইজিবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। ইজিবাইকে তাঁর সঙ্গে আরও দুইজন যাত্রী ছিলেন।

পথিমধ্যে বনপাড়া ফায়ার সার্ভিস মোড় পেরিয়ে কুমরুল আঞ্চলিক সড়কের জোয়াড়ী ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন গভীর নলকূপের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাঁদের ইজিবাইকের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা পরিমলের হাতে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাঁকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় পিস্তলের হাতল দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দুর্বৃত্তরা।

তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থলে জুতা ও স্যান্ডেল ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি গুলির খোসা ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন আহত পরিমল কবিরাজকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারকে থানায় এজাহার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পরিযায়ী পাখির কলতানে মুখরিত চলনবিল

পরিযায়ী পাখির কলতানে মুখরিত চলনবিল

শীতের আগমনী বার্তায় মুখর হয়ে উঠেছে নাটোরের চলনবিল। জলাভূমিতে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে নানা প্রজাতির পরিযায়ী পাখি। পাখির কলকাকলি আর জলরাশির মিতালিতে বদলে গেছে বিলের চিরচেনা দৃশ্যপট। তবে প্রকৃতির এই সৌন্দর্য রক্ষায় এখনো বড় চ্যালেঞ্জ অবৈধ পাখি শিকার। সকাল হতেই জলাভূমির আকাশজুড়ে পাখির ওড়াউড়ি।

গুরুদাসপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মিলল লাশ

নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের এক সপ্তাহ পর জাকির হোসেন (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গরামপুর গ্রামের একটি লিচুবাগানে লাশটি পড়ে ছিল।

গুরুদাসপুরে সার পাচারের অভিযোগে দুই ডিলারকে শোকজ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, সার আটকের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে আটক ভ্যানচালকদের বক্তব্য ও সংশ্লিষ্ট ডিলারদের ক্যাশ মেমো পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে…

জনপ্রিয় টার্গেট

বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইচেষ্টা, আহত ১

প্রকাশ: ০৯:২৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬