১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে ১০ জেলেকে অপহরণ, জনপ্রতি ১ লাখ টাকা মুক্তিপণ দাবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত সুন্দরবনের নটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবেড়ে ও রায়মঙ্গল নদী এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয় বলে অভিযোগ। অপহৃত জেলেদের বাড়ি শ্যামনগর উপজেলার গাবুরা ও দাতিনাখালী গ্রামে।

অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল হোসেন, ইমরান হোসেন ও খোরশেদ হোসেন; ছোটভেটখালী গ্রামের মো. নুরুজ্জামান; কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী ও জহুর আলী; সিংহড়তলী গ্রামের সুরাত আলী; এবং কয়রা উপজেলার হরিণখোলা গ্রামের মোমিন মোড়ল, দিদারুল আলম ও ইমরান হোসেন।

অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা জেলেরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিটি নৌকায় তিনজন করে জেলে ছিলেন। ১০টি নৌকায় মোট ৩০ জন জেলে ছিলেন। তাঁদের প্রত্যেককে ছেড়ে দেওয়ার জন্য ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম বলেন, ফিরে আসা জেলেদের মাধ্যমে কয়েকজন জেলে অপহৃত হওয়ার বিষয়টি তিনি জেনেছেন। বন বিভাগের টহল দল সুন্দরবনের ভেতরে দস্যুদের ধরতে অভিযান চালাচ্ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম বলেন, জিম্মি হলে সাধারণত জেলেদের পরিবার গোপনে জলদস্যুদের সঙ্গে সমঝোতা করে। সে ক্ষেত্রে পুলিশের তেমন কিছু করার থাকে না। তবে মুক্তিপণের টাকা আদায়ে ব্যবহৃত মুঠোফোন নম্বরের মালিককে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করে জড়িতদের আটকের চেষ্টা করবে পুলিশ।

সাতক্ষীরা সীমান্তে ২ কেজি হেরোইন ও তৈরির কাঁচামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে ২ কেজি ৬৬ গ্রাম হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে শনাক্ত ৫ বোতল মার্টিনি জব্দ করেছে বিজিবি। জব্দকরা সামগ্রীর মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা।

তালার শালিখা নদীতে ভাসছিল অজ্ঞাতনামা পুরুষের লাশ

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি এলাকায় শালিখা নদীতে এক অজ্ঞাতনামা পুরুষের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় শনাক্তে কাজ চলছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে তারা।

‘ধর্ম অবমাননার’ অভিযোগে শামীম হত্যা মামলায় যুবদল নেতা সাদিকুল রিমান্ডে

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহেদুজ্জামান শামীমকে (৩৮) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জনপ্রিয় টার্গেট

‘চট করে ঢুকে যাব’—এসব বলে লাভ নেই: রিজভী

সুন্দরবনে ১০ জেলেকে অপহরণ, জনপ্রতি ১ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রকাশ: ১২:৪৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬