আজ বুধবার দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির সদস্যরা বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি বাঁশঝাড়ের পাশে গর্তের ভেতর পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১ হাজার ৮৫ বোতল মদ পাওয়া যায়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মদ উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দৈনিক টার্গেট 



















