ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর নদীতে মিলল ক্ষতবিক্ষত লাশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

নিহত সিয়াম ও তার পরিবার দীর্ঘ ১৬ বছর ধরে রাজবাড়ী এলাকার একটি আবাসন প্রকল্পে বসবাস করে আসছে।

সিয়ামের মা নুপুর বেগম জানান, গত ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে তাঁর স্বামী আরিফ রাঢী রাজবাড়ী লঞ্চঘাটসংলগ্ন সন্ধ্যা নদীতে মাছ ধরতে যান। রাত ৮টা পর্যন্ত স্বামী-সন্তান বাড়িতে না ফেরায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে বাবার বাড়িতে গিয়ে স্বামীকে দেখতে পান। এ সময় ছেলের কথা জিজ্ঞাসা করলেও তিনি কিছু জানাননি। পরে ১৩ নভেম্বর থানায় ছেলের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরদিন সকালে নদীতে ছেলের লাশ ভাসতে থাকার খবর পান।

নুপুর বেগম বলেন, ছেলের ঘাড় ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা তাকে আঘাত করেছে, তা তিনি জানেন না।

রাজবাড়ী লঞ্চঘাট থেকে শেহাংগল লঞ্চঘাটে খেয়া পারাপারের মাঝি উজ্জ্বল বলেন, আজ শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে খেয়া পারাপারের সময় লঞ্চ টার্মিনালের সামনে নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের খবর দিলে তাঁরা এসে লাশটি সিয়ামের বলে শনাক্ত করেন। লাশ উদ্ধারের সময় শিশুটির শরীরের কয়েকটি স্থানে কোপের মতো দাগ দেখা গেছে।

রাজবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তারউজ্জামান বলেন, সিয়াম তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল বলে শুনেছেন। আজ নদীতে তার লাশ পাওয়া গেছে। শিশুটির ঘাড়, মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানতে পেরেছেন তিনি।

নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত বলেন, লাশ উদ্ধারের সময় শিশুটির ঘাড়, পিঠ ও মাথার পেছনে জখমের চিহ্ন দেখা গেছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গত ১২ নভেম্বর সিয়াম তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শুক্রবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। শনিবার সকালে সন্ধ্যা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। লাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আরিফ রাঢীকে থানায় আনা হয়েছে।

নেছারাবাদে আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোহাগদল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ার এবং ছাত্রলীগ নেতা মো. আবু সাঈদ…

ছাত্রীকে সহকারী শিক্ষক ও সহকর্মীকে প্রধান শিক্ষক যৌন হয়রানি করে বরখাস্ত

পিরোজপুরের কাউখালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ও এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানির পৃথক অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

ইয়াবাসহ আটকের পর শ্বশুরবাড়িতে অভিযান, উদ্ধার ৩ ককটেল ও সরঞ্জাম

পিরোজপুরে ৩০টি ইয়াবাসহ মীর সোহাগ নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ঘিওরের এলিভেন ব্রাদার্সের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন, দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর নদীতে মিলল ক্ষতবিক্ষত লাশ

প্রকাশ: ০৪:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬