বারনই নদে হঠাৎ মাছের মড়কের যে কারণ জানাল তদন্ত কমিটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পঠিত হয়েছে

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত শুক্রবার সকাল থেকে বারনই নদের পানিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ও মাছ মরে ভাসতে থাকে। বিষয়টি গণমাধ্যমে উঠে এলে জেলা মৎস্য কর্মকর্তা ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন সিংড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, নাটোর সদর উপজেলার মৎস্য কর্মকর্তা আবু সাঈদ ও বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদ হোসেন।

তদন্ত কমিটি সূত্র জানায়, কমিটির সদস্যরা গত শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বারনই নদের চারটি স্থানের পানি ও মাছের নমুনা সংগ্রহ করেন। পরে এসব নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নদের পানিতে স্বাভাবিকের (স্বাভাবিক মাত্রা দশমিক ২৫ মিলিগ্রাম/লিটার) চেয়ে ছয় গুণ বেশি অর্থাৎ প্রতি লিটারে ১ দশমিক ৫০ মিলিগ্রাম অ্যামোনিয়ার অস্তিত্ব পাওয়া গেছে, যা মাছের জন্য সহনীয় নয়। এতে মাছ মারা যেতে শুরু করে।

নাটোর জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী বলেন, তদন্ত কমিটির সদস্যরা নদের চারটি স্থানের পানি ও মাছের নমুনা পরীক্ষা করে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছেন। জেলা মৎস্য কর্মকর্তা জানান, পানিতে অ্যামোনিয়ার পরিমাণ বাড়ার বিভিন্ন কারণ তাঁরা লক্ষ করেছেন। এর মধ্যে নদের উজানে মাত্রাতিরিক্ত পাট জাগ দেওয়া, নদের পানিতে মুরগির খামারের বিষ্ঠা ফেলা ও রাজশাহী সিটি করপোরেশনের বর্জ্য ফেলা অন্যতম কারণ। এর সঙ্গে এক সপ্তাহ টানা মেঘলা আবহাওয়াও অ্যামোনিয়ার পরিমাণ বাড়াতে সহায়তা করেছে। একটানা রোদ হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

কুষ্টিয়ার দৌলতপুরে পীর হিসেবে পরিচিত আবদুর রহমান ওরফে শামীমের কবর পাকা করে দিয়েছে পরিবার। ভবিষ্যতে আবারও কবর খুঁড়ে দেহাবশেষ তুলে নেওয়ার ঘটনা ঠেকাতে গতকাল রোববার পরিবারের উদ্যোগে ইট দিয়ে গেঁথে কবরটি ঢালাই করা হয়। এর আগে রাতের আঁধারে কবর খুঁড়ে শামীমের দেহাবশেষ তাঁর প্রতিষ্ঠিত দরবারে নিয়ে যাওয়ার…

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মাইকিং করে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেল ৩টায় ইবির প্রধান ফটকে তাঁদের অবস্থান নেওয়ার কথা। এতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান ফটক এলাকায় ১৪৪

ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের…

জনপ্রিয় টার্গেট

কালিয়াকৈরে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

বারনই নদে হঠাৎ মাছের মড়কের যে কারণ জানাল তদন্ত কমিটি

প্রকাশ: ০৫:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬