ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মশার কয়েল জ্বালিয়ে ঘুম, আগুনে পুড়ল ৮ গবাদিপশু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফুরসন্দি ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামের চা বিক্রেতা ওহাব বিশ্বাসের গোয়ালঘরে এ আগুন লাগে। তিনি ধনঞ্জয়পুর বাজারে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

ওহাব বিশ্বাস বলেন, গোয়ালঘরটি পাকা হলেও ওপরে ছিল দোচালা টিনের ছাউনি। টিনের মাঝের ফাঁকা জায়গায় পাটকাঠি রাখা ছিল। রাতে গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাতে যাই। রাত ১টার দিকে গরু-ছাগলের ডাক শুনে বের হই। তখন গোয়ালঘরে দাউদাউ করে আগুন জ্বলছিল। আগুনের মধ্যে গরু-ছাগলগুলো ছটফট করছিল। অনেক চেষ্টা করেও বের করতে পারিনি। চোখের সামনেই পুড়ে মারা যায় সব পশু।

ওহাব আরও বলেন, আগুন গোয়ালঘর থেকে পাশের বসতঘরেও ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র পুড়ে যায়। চারটি গরুর আনুমানিক দাম তিন লাখ টাকা। চারটি ছাগলের দাম প্রায় ৪০ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি কীভাবে সামাল দেব, তা বুঝতে পারছি না।

ওহাব বিশ্বাসের চাচাতো ভাই জিল্লু বিশ্বাস বলেন, ওহাবের বসতঘরটির পাশেই গোয়ালঘর। ঘরটির ওপরে পাটকাঠি রাখা ছিল। পাশেই ছিল গরুর খাবারের বিচালির স্তূপ। রাতে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে ভয়াবহ দৃশ্য দেখি। অনেক চেষ্টা করেও আগুন নেভানো সম্ভব হয়নি। একপর্যায়ে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য ওহাব বলেন, রাতে ওহাব বিশ্বাসের গোয়ালঘর ও বসতঘরে আগুন লাগে। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। এতে চারটি গরু ও চারটি ছাগল মারা যায়। পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ওহাব বিশ্বাস একজন চা বিক্রেতা। গবাদিপশুই ছিল তাঁর সম্বল। এ ক্ষতি কাটিয়ে ওঠা তাঁর পক্ষে কঠিন হবে।

শৈলকুপায় নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল দিনমজুরের অর্ধগলিত মরদেহ

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ছয় দিন পর কালীনদী থেকে তুষার পাল (৫৭) নামের এক দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১টার দিকে উপজেলার কচুয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালীনদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তুষার পাল ওই গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহে রেলস্টেশনে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ

ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে স্টেশনের একটি কাঠের দরজায় আগুন ধরলেও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি…

ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা

আজ শুক্রবার সকালে পুড়াদহ মাঠসংলগ্ন একটি জমিতে পাকা কলাই কাটছিলেন নূর মোহাম্মদ, অভিযুক্ত জসিমসহ কয়েকজন। এ সময় আর্থিক লেনদেন নিয়ে নূর মোহাম্মদ ও জসিমের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জসিম হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন।

জনপ্রিয় টার্গেট

আকভানের প্রভাবে স্থবির উপকূল, বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কোটি টাকার মাছ

মশার কয়েল জ্বালিয়ে ঘুম, আগুনে পুড়ল ৮ গবাদিপশু

প্রকাশ: ০৬:০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬