ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে দুই আদালতে ৩ ককটেল বিস্ফোরণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫৫ বার পঠিত হয়েছে

এদিকে এ ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত অবস্থায় সহকারী জজ আদালতের দেয়াল লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর একটি আদালতের ভেতরে এবং অন্যটি আদালতের প্রাচীরে বিস্ফোরিত হয়। এরপর প্রায় ৫০০ মিটার দূরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।

দুই স্থানে বিকট শব্দে বিস্ফোরণের পর ধোঁয়ার সৃষ্টি হয়। প্রায় দুই মিনিটের ব্যবধানে শহরের গুরুত্বপূর্ণ দুটি স্থানে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিস্ফোরিত ককটেলের বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, শহরের স্পর্শকাতর স্থানে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোটরসাইকেল আরোহী হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অভিযান চালানো হচ্ছে।

এদিকে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে শহরের লালদিঘি এলাকার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনছারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পীসহ নেতা-কর্মীরা।

এ সময় যুবদলের নেতারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীরা শান্তিপ্রিয় যশোরকে অশান্ত করতে চাইছেন। যাঁরা এভাবে যশোরকে অশান্ত করতে চাইছেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তাঁদের কঠোরভাবে প্রতিহত করবেন।

যশোরে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ, ২ কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড

ইসলামী ব্যাংকের যশোর শাখা থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় দুই সাবেক ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির মাধ্যমে পণ্য নেওয়ার চেষ্টাকালে ২৫ টন কেমিক্যালসহ একটি ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যবাহী ট্রাকটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

যশোর সদরে কোদাল দিয়ে কুপিয়ে শেখ আবু তালেব (৭০) নামের বিএনপির এক সাবেক নেতাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহত আবু তালেবের মামাতো ভাই শফিয়ার রহমানকে আটক করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

যশোরে দুই আদালতে ৩ ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ১২:০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬