ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির জামিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকিন হাবিব বাপ্পী একজনের জামিন নামঞ্জুর করেন এবং অন্যজনকে জামিনে মুক্তির নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন সুমন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অসুস্থ ও নারী বিবেচনায় রিমিকে জামিন দিয়েছেন আদালত। অন্যদিকে আয়াসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত তাঁদের জামিন নামঞ্জুর করেন। পরে মহানগর দায়রা আদালতে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবী।

গত ১৩ অক্টোবর রিমিকে ও ১৪ অক্টোবর আয়াসকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

এঁরা দুজনসহ মো. সাকিবুস হাসান ও সুজনকে গত ১০ অক্টোবর গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হকার উচ্ছেদ অভিযানের সময় সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির বিপরীত পাশের সড়ক ও ফুটপাতের হকারদের সরিয়ে দেওয়া হয়। ওই এলাকার গণপূর্ত অধিদপ্তরের সীমানাপ্রাচীরে বিভিন্ন শিল্পকর্ম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয় নিয়ে গ্রাফিতি আঁকা ছিল।

গত ৯ অক্টোবর সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস গ্রাফিতিগুলো চুনকাম করে মুছে ফেলার ঘোষণা দেন। এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে মামলা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে শিল্পকলা একাডেমির ফটকের বিপরীত পাশের দেয়ালের কাছে চারজনকে একত্র হন। এ সময় আয়াসসহ অন্যরা বিভিন্ন বক্তব্য দেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে মারজিয়া খন্দকার রিমি কালো রং লাগান বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, আয়াস পাকিস্তানে মুহাম্মদ আলী জিন্নাহর কবর ও নামফলকের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন। অন্যদিকে রিমি ভারতীয় আগ্রাসন ও রবীন্দ্রনাথের জমিদারি নিয়ে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গ্রাফিতির ওপর কালো রং লাগান। অন্য দুজন চুনকালি করার কাজে সহযোগিতা করেন।

সাভার-আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ

ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। এর জেরে দুই এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে। আজ বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক এবং আশুলিয়ার জামগড়া ও কুমকুমারি এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

এদের কাছ থেকে চারটি ছুরি, ইলেকট্রিক শক দেওয়ার একটি যন্ত্র, পিস্তলসদৃশ দুটি লাইটার ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া এদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন সেটও জব্দ করা হয়।

মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর

পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

জনপ্রিয় টার্গেট

বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির জামিন

প্রকাশ: ০৩:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬