রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে পথচারীর মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৪১ বার পঠিত হয়েছে

নিহত শহীদুল্লাহর পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে দুই বাসের পাল্টাপাল্টি প্রতিযোগিতার সময় চাপা পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শহীদুল্লাহ রাজধানীর ডেমরার নড়াইবাগে থাকতেন। তিনি কুয়েত মৌসুমি ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন। তাঁর ছোট ভাই জুয়েল রানা বলেন, শহীদুল্লাহ গত শনিবার চীন ভ্রমণে গিয়েছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফেরেন তিনি। দুপুরে বাসায় যাওয়ার উদ্দেশে রামপুরা ব্রিজে একটি বাস থেকে নামেন। এ সময় অন্য দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে চাপা পড়েন।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে রামপুরা টিভি সেন্টারের সামনে রাইদা বাসের চাপায় ঘটনাস্থলে মারা যায় ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাইদা বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।

নারীকে যৌন হয়রানির দায়ে আইনজীবীর ৩ বছরের কারাদণ্ড

মোবারক হোসেন মোহন ওই নারীর চাচাতো ননদের জামাই। ওয়ারীর ভজহরি সাহা স্ট্রিট এলাকায় একই বাসা বসবাস করতেন তাঁরা। আইনজীবী মোবারক হোসেন বিভিন্ন সময়ে ওই নারীকে অনৈতিক প্রস্তাব দিতেন এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করতেন। ভুক্তভোগী বিষয়টি তাঁর স্বামীকে জানালে লোকলজ্জার ভয়ে তাঁরা বিষয়টি কারও কাছে প্রকাশ করেননি…

সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অপরাধমূলক অসদাচরণের দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক হামিদুল ইসলাম এ রায় দেন।

জনপ্রিয় টার্গেট

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় বাবার হত্যা মামলা

রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে পথচারীর মৃত্যু

প্রকাশ: ০৯:৩৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬