০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে গুদামঘর নিয়ে বিরোধ, দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল বৃদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার ভোরে উপজেলার ভুল্যারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সরবি বেগম হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব বিছনদই গ্রামের এলাহী বখসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুল্যারহাট বাজারে নুরুদ্দিন মিয়া তাঁর একটি গুদামঘরে স্থানীয় আশরাফুল ইসলাম রাজুর সঙ্গে যৌথভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসায়িক লেনদেনের হিসাব ও গুদামঘরের মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।

এরই মধ্যে নুরুদ্দিন মিয়া গুদামঘরটি স্থানীয় শাহজালাল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তবে বিক্রির পরও গুদামঘরটি আশরাফুল ইসলাম রাজুর দখলে থাকায় বিরোধ আরও জটিল আকার ধারণ করে। ব্যবসায়িক লেনদেনের হিসাব নিষ্পত্তি না হওয়ায় রাজু ও তাঁর পরিবার গুদামঘরটি ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে রাজু গুদামঘরটিতে বসবাসের জন্য তাঁর ফুপু সরবি বেগমকে থাকতে দেন।

মঙ্গলবার ভোরে গুদামঘরটির দখল নিতে দুর্বৃত্তরা সেখানে হামলা চালায়। এ সময় সরবি বেগমকে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁকে রক্ষা করতে এগিয়ে এসে আরও এক নারী আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মনজুরে মওলা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পাটগ্রাম শহর: অটোর দাপট, যানজটে ভোগান্তি

লালমনিরহাটের পাটগ্রাম শহরের মূল সড়ক থেকে অলিগলি—সবখানে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। সেই সঙ্গে রয়েছে হকারদের সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসানোর প্রতিযোগিতা। এসব কারণে সড়কে তীব্র যানজট লেগেই থাকছে। কখনো কখনো হেঁটে চলাও কঠিন হয়ে পড়ে।

১৯ নভেম্বর লালমনিরহাট আসবেন প্রধানমন্ত্রী: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরাসরি দেখতে লালমনিরহাট সফর করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

জনপ্রিয় টার্গেট

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

লালমনিরহাটে গুদামঘর নিয়ে বিরোধ, দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল বৃদ্ধার

প্রকাশ: ০৪:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬