০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৫৮ বার পঠিত হয়েছে

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গুদামটির মালিক নাঈম উদ্দীন দামুড়হুদা উপজেলা সদরের মৃত মফিজুল ইসলাম ওরফে মফির ছেলে। তিনি বিএডিসি সারের ডিলার। চলতি মাসে বরাদ্দ পাওয়া সরকারি সার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছিলেন নাঈম। এরপরও গুদামে বিপুল পরিমাণ সার মজুত থাকার খবর পেয়ে অভিযান চালায় উপজেলা কৃষি বিভাগ।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩৭০ বস্তা টিএসপি, ১১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা সারের পরিমাণ ১৫০০ বস্তা।

অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন। তিনি গুদামটি সিলগালা করেন এবং এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলাটি করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার বলেন, ‘গুদামে সার মজুত থাকার খবর পেয়ে অভিযান চালিয়ে টিএসপি, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় গুদাম সিলগালা করা হয়েছে এবং নিয়মিত মামলা করা হয়েছে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেনও গুদাম থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিয়াবুল ইসলাম, এসআই উত্তম কুমারসহ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

চুয়াডাঙ্গা কারাগারে বিএনপি নেতার মৃত্যু, পরিবারের অভিযোগ ‘অবহেলার’

শফিকুল ইসলাম পিটু আরও বলেন, ‘আমরা মনে করছি, কারা কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে। মৃত্যুর প্রায় দুই ঘণ্টা পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলারসহ সংশ্লিষ্টদের দায়িত্বে কোনো গাফিলতি ছিল কি না, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বে

চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডিলারের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অভিযোগ দুই এমপির

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, এবার সার ডিলার নিয়োগে বিগত সময়ের অনিয়মের সকল রেকর্ড ভেঙেছে। এর আগে যারা সার ডিলার ছিলেন তারা তৎকালীন সরকারের কোন বড় পদধারী ছিলেন না। এখন এমন দলীয়করণ করা হবে বলেই তড়িঘড়ি করে নীতিমালা পরিবর্তন করা হয়েছে।

চুয়াডাঙ্গা: শিশু ওয়ার্ডে সাত গুণ রোগী

চুয়াডাঙ্গা: শিশু ওয়ার্ডে সাত গুণ রোগী

গতকাল সোমবার দুপুর ১২টা। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ভবনের দোতলায় উঠতেই দেখা গেল, বারান্দায় বিছানা পেতে শিশুদের চিকিৎসাসেবা চলছে। পাশে বসে আছেন তাদের স্বজনেরা। তাঁরা জানান, শিশু ওয়ার্ডের শয্যা দূরের কথা, মেঝেতেও জায়গা না পেয়ে বাধ্য হয়ে তাঁর সন্তানদের নিয়ে বারান্দায় বিছানা পেতে চিকিৎসাসেবা নিচ্ছেন।

জনপ্রিয় টার্গেট

সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা

প্রকাশ: ১২:০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬