ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ রেলকোচ চলবে পাবনা-ঢাকা রুটে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

• ৮ নভেম্বর কোচগুলো রেলপথে পরীক্ষামূলক চালানো হয়।

নীলফামারীর সৈয়দপুর রেল কারখানা সূত্রে জানা যায়, সোমবার রেলওয়ের সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম (সিঅ্যান্ডডব্লিউ-২) ও ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকার ১৮টি কোচ বুঝে নিয়েছেন। পরে রেলকোচগুলো সৈয়দপুর থেকে পাকশী পাঠানো হয়। এর আগে গত ১৭ অক্টোবর ভোরে ভারত থেকে প্রথম চালানের ১৮ কোচ সৈয়দপুর রেল কারখানায় পৌঁছায়। এরপর সেখানে বিশেষ ডি-প্রসেসিং, যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কাজ করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ৮ নভেম্বর রেলপথে পরীক্ষামূলক চালানো (ট্রায়াল রান) হয়।

পরীক্ষামূলক চলাচলের সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক (জিএম) আহম্মদ মাসুম, ভারত থেকে ২০০ কোচ আমদানি-সংক্রান্ত প্রকল্পের পরিচালক (পিডি) জয়দুল ইসলাম ও সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ ট্রেনে উপস্থিত ছিলেন। ট্রায়াল রান শেষে ওই দিনই কোচগুলো পঞ্চগড় থেকে আবার সৈয়দপুর রেল কারখানায় ফিরে আসে।

সূত্র আরও জানায়, ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি কোচগুলোতে অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং বৈশিষ্ট্য রয়েছে। ফলে দুর্ঘটনা বা সংঘর্ষের সময় কোচগুলো একটির ওপর আরেকটি উঠে যাবে না। পুরোনো স্ক্রু কাপলিং ব্যবস্থার বদলে উন্নত সিবিসি কাপলিং থাকায় কোচগুলোতে ঝাঁকুনি অনেক কম হবে। কোচগুলোতে যাত্রীদের ভ্রমণ সুবিধার্থে রয়েছে আলাদা শিশু পরিচর্যা বা বেবি কেয়ার রুম। প্রার্থনাকক্ষ বা নামাজেরও ব্যবস্থা রাখা হয়েছে।

অতিরিক্ত ওজন বহনের উপযোগী করে কোচগুলোর কাঠামো শক্তিশালী করা হয়েছে। সুসংহত সিসিটিভি নজরদারি ব্যবস্থা এবং যাত্রীদের জরুরি প্রয়োজনের জন্য প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম সংযুক্ত রয়েছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ জানান, কোচগুলোর নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে। ট্রায়াল রানে কারখানার প্রকৌশলীদের সঙ্গে ভারতীয় বিশেষজ্ঞ দল যুক্ত ছিলেন। পরে ট্রায়াল রানের ফল মূল্যায়ন করে কিছু কারিগরি কাজ সম্পন্ন করে কোচগুলো ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এখন কোচগুলো দিয়ে ‘পাবনা এক্সপ্রেস’ ট্রেন চলাচল করবে।

সাঁথিয়ায় জমির বিরোধে বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ

পাবনার সাঁথিয়ায় জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষরা আজিজল হক নামের এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের দোপমাঝ গ্রামে এ ঘটনা ঘটে।

শিক্ষাপ্রতিষ্ঠান অস্থিতিশীল করার চেষ্টা করছে পালিয়ে যাওয়া অপশক্তি: পাবিপ্রবি উপাচার্য

গত ২০ বছর দেশে বৈধ শাসন, আইনের শাসন ও ভোটাধিকার ছিল না বলে মন্তব্য করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি বলেছেন, ফ্যাসিবাদী শক্তি নতুন বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের মতো

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ শনিবার সকাল ৬টা ৫ মিনিটের দিকে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি ঈশ্বরদীর পাকশীতে…

জনপ্রিয় টার্গেট

১৮ রেলকোচ চলবে পাবনা-ঢাকা রুটে

প্রকাশ: ০১:০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬