ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘খাতা-কলমের’ যুগে ফিরছে বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

বিশ্ববিদ্যালয়টির ‘সিভিক, লিবারেল অ্যান্ড গ্লোবাল এডুকেশন’ প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম বর্ষের (ফ্রেশম্যান) শিক্ষার্থীদের এখন থেকে ক্লাসরুমে বসেই কুইজে অংশ নিতে হবে এবং হাতে কলমে লিখে প্রবন্ধ জমা দিতে হবে। মজার বিষয় হলো, এআই-এর অপব্যবহার নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে শিক্ষার্থীরা নিজেরাই তাদের জ্ঞান যাচাইয়ের জন্য এই পদ্ধতির প্রস্তাব দিয়েছিল।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ল্যাপটপ, স্মার্টফোন এবং স্মার্ট গ্লাসের মতো ডিজিটাল ডিভাইস শিক্ষার্থীদের তাৎক্ষণিক মনোযোগ ও দীর্ঘমেয়াদী শেখার প্রক্রিয়াকে ব্যাহত করে। তাই ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের সব ধরনের ইন্টারনেট-যুক্ত ডিভাইস ব্যাগে বন্ধ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে যেসব শিক্ষার্থীর শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এবং যাদের জন্য হাতে লিখে নোট নেওয়া কঠিন, তাঁদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। এ ছাড়া যেসব ক্লাসে পুরোপুরি ডিভাইস নিষিদ্ধ করা সম্ভব নয়, সেখানে শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী সামনের সারিতে বসে নোটবুকের মতো সমতল অবস্থায় ট্যাবলেট ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবাদপত্র ‘দ্য স্ট্যানফোর্ড ডেইলি’-র প্রতিবেদন অনুযায়ী, প্রথম বর্ষের বাধ্যতামূলক কোর্স ‘কলেজ ১০১’ এবং ‘প্রোগ্রাম ইন রাইটিং অ্যান্ড রেটোরিক’-এ এখন থেকে ক্লাসে বসেই তাৎক্ষণিক লেখা, কাগজে টীকা লেখা এবং জার্নালিং বা দিনলিপি লেখার পদ্ধতি চালু করা হয়েছে।

স্ট্যানফোর্ডের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ক্রিস গ্রেগ বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপের প্রশংসা করেছেন। এআই-এর উত্থানের পর শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি কমে যাওয়ায় তিনি নিজেই তিনজন করে শিক্ষার্থী নিয়ে ‘টিউটোরিয়াল’ নামে ছোট ছোট গ্রুপ তৈরি করেছেন।

অধ্যাপক গ্রেগ বলেন, ‘নকলবাজি ধরার বিষয়টি শিক্ষকদের জন্য অত্যন্ত অস্বস্তিকর। আমরা নকল ধরার চেয়ে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাইয়ের পরিবেশ তৈরি করতেই বেশি আগ্রহী। নতুন এই মূল্যায়ন পদ্ধতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে নকলের প্রবণতা কমে এসেছে।’

অন্যদিকে, ইংরেজির ইমেরিটাস অধ্যাপক মার্ক বাউয়ারলেইন কৃত্রিম বুদ্ধিমত্তাকে ‘মানবিক শিক্ষার পরিপন্থী’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, এআই আসার পর শিক্ষকদের মনে প্রথম ধারণাই জন্মায় যে সুযোগ পেলেই সবাই নকল করবে।

‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্কলার্স’-এর প্রকাশনা ‘মাইন্ডিং দ্য ক্যাম্পাস’-এর ব্যবস্থাপনা সম্পাদক জ্যারেড গোল্ড স্ট্যানফোর্ডের এই পদক্ষেপকে সঠিক বলে মনে করেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, কেবল হাতে লেখার পরীক্ষা ফিরিয়ে আনলেই সব সমস্যার সমাধান হবে না, যদি না বিশ্ববিদ্যালয়গুলো অযৌক্তিকভাবে উচ্চ নম্বর দেওয়ার (গ্রেড ইনফ্লেশন) সংস্কৃতি থেকে বেরিয়ে আসে।

গোল্ড বলেন, ‘শিক্ষার্থীরা এখন মাথা খাটানোর কাজটি এআই-এর ওপর ছেড়ে দিচ্ছে (কগনিটিভ অফলোডিং)। কিন্তু মস্তিষ্ককে একটু কষ্ট না দিলে বা না খাটালে আপনি কখনোই প্রকৃত জ্ঞান অর্জন করতে ও শিক্ষিত মানুষ হয়ে উঠতে পারবেন না।’

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, অনেক বিশ্ববিদ্যালয়ই শিক্ষার্থীদের প্রকৃত পঠন ও লিখন দক্ষতা যাচাই না করেই কেবল সনদ বা ডিগ্রি বিক্রির পথে হাঁটতে পারে। এই প্রেক্ষাপটে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের খাতা-কলমে ফিরে যাওয়ার সিদ্ধান্তটি উচ্চশিক্ষার মান রক্ষায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

একই স্কুলে পড়া শিক্ষার্থীদের পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না

ঢাকা মহানগর এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা নিতে পারবে। আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নিতে পারবে। তবে উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

জবির শীতকালীন ছুটি বাতিল, অন্তর্ভুক্ত হবে রমজানে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কারণে শীতকালীন ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের সঙ্গে সমন্বয় করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে তারা…

‎এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষার রুটিন প্রকাশ

এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী।

জনপ্রিয় টার্গেট

তবু তাসকিন-মোস্তাফিজের চেয়ে পিছিয়ে রেকর্ড গড়া অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার

‘খাতা-কলমের’ যুগে ফিরছে বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ০৫:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬