আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে সিলেটে তিনজন, ঢাকায় একজন ও ময়মনসিংহে একজন মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে নতুন করে ১৪৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২৭১ জনের শরীরে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৩ জন, চট্টগ্রামে ১২০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনের। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জনের। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ১০ হাজার ৪০১ জন। একই সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ২৮ জনের।

দৈনিক টার্গেট 

























