ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

‎বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎এবার মোট পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ইউনিটগুলো হলো বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিট।

‎বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিট ভেদে আবেদনের ন্যূনতম যোগ্যতা ও ফি আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।

‎‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স): এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে (কোনো পরীক্ষায় ৩.০০-এর নিচে নয়)। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

‎‘বি’ ইউনিট (কলা ও আইন): দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে (কোনো পরীক্ষায় ২.৭৫-এর নিচে নয়)। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

‘‎সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ): মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে (কোনো পরীক্ষায় ৩.০০-এর নিচে নয়)। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

‎‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান): দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে (কোনো পরীক্ষায় ২.৭৫-এর নিচে নয়)। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

‎‘ই’ ইউনিট (চারুকলা): মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে (কোনো পরীক্ষায় ২.৫০-এর নিচে নয়)। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।

‎বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে আবেদন করতে পারবেন। তবে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত যোগ্যতা পূরণে ব্যর্থ হলে তাঁদের আবেদন বাতিল বলে গণ্য হবে।

‎আগামী বছরের জানুয়ারিতে ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে। নির্ধারিত সূচি অনুযায়ী— ১ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

‎ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (admission.jnu.ac.bd) এ জানা যাবে।

ইবির পঞ্চম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে নিবন্ধন ফি। আজ বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান

ঢাবিতে প্রফেশনাল এমএ কোর্সে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে দুই বছর মেয়াদি ‘প্রফেশনাল এমএ ইন ইসলামিক স্টাডিজ’ প্রোগ্রামের ১৩তম ব্যাচে (জানুয়ারি ২০২৭) ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। বিভাগের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এ প্রোগ্রামে আবেদনের যোগ্যতা…

ইউনিভার্সিটি অব টোয়েন্টেতে বৃত্তির সুযোগ

নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার জন্য ২০২৭ সালের ইউনিভার্সিটি অব টোয়েন্টে বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের (ইইএ) বাইরের দেশগুলোর শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

জনপ্রিয় টার্গেট

জাপানে বুনো শাকসবজি সংগ্রহ করতে লাখো টাকা খরচ করছেন পর্যটকেরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু

প্রকাশ: ০৫:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬