ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইবির ৫ম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ শিক্ষার্থীদের নিবন্ধন ফি ৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা এবং ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ৫ম সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম চলবে। আগে নিবন্ধন ফি ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলেও নতুন সিদ্ধান্তে তা কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। তবে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। এরইমধ্যে যারা নির্ধারিত পুরোনো ফি দিয়ে নিবন্ধন করেছেন, তাদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। তবে সনদ ফি ও অতিথি নিবন্ধন ফি অপরিবর্তিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের নিবন্ধন ফি কমানো হয়েছে। আগে শিক্ষার্থীরা ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ জমা দিয়েছেন। এখন অতিরিক্ত অর্থ একই ইলেকট্রনিক পদ্ধতিতে ফেরত দেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে সমাবর্তনের নিবন্ধন কমিটি সিদ্ধান্ত নেবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘আমি মনে করি, সমাবর্তন প্রতিটি শিক্ষার্থীর জীবনে একবার আসে। সুতরাং, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে আমরা নিবন্ধনের সময় বাড়িয়েছি এবং ফি কমিয়েছি। যদিও এতে আমাদের কিছুটা ব্যয়ভার বহন করতে কষ্ট হবে। তবুও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

৪৮ বছরের অর্জন, ঐতিহ্য ও স্বপ্নে এগিয়ে চলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়া-ঝিনাইদহের সবুজ প্রকৃতিতে ঘেরা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম বিদ্যাপীঠ। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম পেরিয়ে প্রতিষ্ঠিত আজ ২২ নভেম্বর এ বিশ্ববিদ্যালয় ৪৮ বছর অতিক্রম করেছে। ইসলামি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইন ও ব্যবসায় শিক্ষার সমন্বয়ে এটি গড়ে তুলেছে

অ্যারো জিনিয়াসে চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটি

জাতীয় পর্যায়ের রোবোটিকস ও অ্যারোস্পেস প্রতিযোগিতা ‘ন্যাশনাল অ্যারো জিনিয়াস কম্পিটিশন ২০২৬’-এর স্পেস রোবোটিকস চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) মার্স রোভার টিম। ১৯ নভেম্বর বাংলাদেশ অ্যারোস্পেস অ্যান্ড অ্যাভিয়েশন ইউনিভার্সিটি (এএউবি)…

জনপ্রিয় টার্গেট

উল্লাপাড়ায় আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ, তিন ট্রেন বিলম্বিত

ইবির ৫ম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি

প্রকাশ: ০৩:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬