ঢাকা বিশ্ববিদ্যালয়: ভর্তি পরীক্ষায় সফলতার কৌশল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

বর্তমানে অর্থনীতি বিভাগে চতুর্থ বর্ষে পড়ছেন।

ফাইল ছবি

শুরুটা যেভাবে

কলেজে থাকতে ভর্তি পরীক্ষা নিয়ে ধারণা ছিল খুব কম। কোচিং সেন্টারগুলো আগেভাগে প্রস্তুতির পরামর্শ দিয়েছিল। কিন্তু আশিকুজ্জামান তখন এইচএসসির পড়াতেই ডুবে ছিলেন। এই ময়দানে নেমে বুঝলেন, ভুলটা কত বড় ছিল। তবু হাল ছাড়েননি। আত্মবিশ্বাস আর জেদ নিয়ে শুরু করলেন একদম গোড়া থেকে।

অধ্যবসায় ও নিয়মানুবর্তিতা একে অপরের পরিপূরক। নিয়ম ছাড়া অধ্যবসায় টেকে না। অধ্যবসায় ছাড়া নিয়মও সর্বোচ্চ ফল দেয় না। তাই স্বল্প সময়কে নিয়মের বেড়ায় বেঁধে ফেলুন। অগোছালো কিছুই সুন্দর নয়।

বাংলা: ‘বি’ ইউনিটে বাংলা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অন্য ইউনিটের চেয়ে এখানে প্রশ্ন কঠিন হয়। এইচএসসির বোর্ড বই, ব্যাকরণ ও নির্মিতি ভালো করে আয়ত্ত করুন। লিখিত পরীক্ষায় সবচেয়ে বেশি খারাপ করার আশঙ্কা থাকে। নিয়মিত চর্চা করলে তা কাটানো যায়। বাজারের যেকোনো প্র্যাকটিস বই সহায়ক হবে।

ইংরেজি: ‘সি’ ইউনিটে বহুনির্বাচনিতে ইংরেজিতে আলাদা করে পাস করতে হয়। তারপরই অন্য বিষয় যাচাই হয়। বি ইউনিটেও ইংরেজি সমান জরুরি। বোর্ড বই, গ্রামার ও ভোকাবুলারি মন দিয়ে পড়ুন। লিখিত অংশের চর্চাও চালিয়ে যান।

সাধারণ জ্ঞান: সাম্প্রতিক বিষয়ে নজর রাখুন। রোজ পত্রিকা পড়া কঠিন হলে একটি কারেন্ট অ্যাফেয়ার্স বই কিনুন। সাধারণ জ্ঞানের জন্য একটি ভালো বই অনুসরণ করাই যথেষ্ট।

রুটিন বানান নিজের সুবিধামতো। একটি বিষয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা চলবে না। টপিক শেষ হলে বিষয় বদলান। যেমন, সকাল ৯টা থেকে সাড়ে ১০টা বাংলা, এরপর সাড়ে ১০টা থেকে ১২টা সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয়ে দিন দেড় ঘণ্টা করে।

১. প্রশ্নব্যাংক বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ টপিক বের করুন। সেগুলোতে বেশি সময় দিন। বিগত বছরের প্রশ্নও সমাধান করুন।

২. রাত জাগতে ভালো লাগলে রাতে পড়ুন। ভোরে উঠতে পছন্দ হলে ভোরে।

৩. সপ্তাহের শেষে পুরো সপ্তাহের পড়া ঝালিয়ে নিন।

৪. প্রতিদিন লিখিত পরীক্ষার চর্চা করুন। খাতায় নির্দিষ্ট জায়গার মধ্যেই উত্তর লিখতে হয়। তাই উদ্দীপকের উত্তর, শূন্যস্থান, বাক্য গঠন, সারাংশ, সারমর্ম ও ইংরেজি রচনা ভালো করে শিখুন।

১. লক্ষ্য শুরু থেকে স্পষ্ট রাখুন। শেষ দিন পর্যন্ত লেগে থাকুন।

২. অন্যের সঙ্গে তুলনা নয়। প্রতিদিন নিজেকে

আগের দিনের চেয়ে একটু এগিয়ে নিন।

৩. গুরুত্বপূর্ণ বিষয় আগে আয়ত্ত করুন। নিয়মিত রিভিশন দিন।

৪. হতাশা, ভয় বা খারাপ মক টেস্ট যেন

আত্মবিশ্বাস কেড়ে না নেয়। ভুল থেকে শিখে আবার শুরু করুন।

৫. সর্বোচ্চটা দিন। ফল যা-ই হোক, পরীক্ষার হল থেকে বেরিয়ে যেন নিজের কাছে কোনো অভিযোগ না থাকে।

১. প্রথমে পুরো প্রশ্নপত্রে চোখ বুলিয়ে নিন। এরপর স্বচ্ছন্দ অংশ থেকে দাগানো শুরু করুন, বাংলা হোক বা সাধারণ জ্ঞান। মডেল টেস্ট দিলে নিজের পছন্দ বুঝবেন।

২. অনিশ্চিত প্রশ্নে সময় নষ্ট না করে এগিয়ে যান। সব দেখা শেষে ফিরে আসুন। নেগেটিভ মার্কিংয়ের কথা মাথায় রাখুন।

৪. কাউকে সাহায্য করবেন না। চোখ থাকুক নিজের খাতা ও প্রশ্নে।

৫. শুরুতেই রোল ও রেজিস্ট্রেশন নম্বর সাবধানে লিখুন। শেষ পাঁচ থেকে দশ মিনিটে উত্তরপত্রের সঙ্গে প্রশ্নের নম্বর মিলিয়ে নিন। রোল ও রেজিস্ট্রেশন নম্বরও আবার দেখুন।

বিদেশে উচ্চশিক্ষায় ভাষা শেখার বিকল্প নেই

দেশের স্বনামধন্য শিক্ষা, ক্যারিয়ার ও অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ‘শা অ্যাসোসিয়েটস’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুপ্রিয় কুমার চক্রবর্তী। তিনি বাংলাদেশের রুশ ফেডারেশন দূতাবাসে প্রধান শিক্ষা কর্মকর্তা হিসেবে ১২ বছর চাকরি করেছেন। এরপর ১৯৯৮ সালে গড়ে তোলেন নিজের প্রতিষ্ঠান শা অ্যাসোসিয়েটস।

এইচএসসি-সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার। বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এইচএসসি ও সমমানের ফল জানা যাবে যেভাবে

এইচএসসি ও সমমানের ফল জানা যাবে যেভাবে

আগামীকাল শনিবার বেলা ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর ঠিক ১১টা থেকেই দেশের সব বোর্ডের পরীক্ষার্থীরা একযোগে ফল দেখতে পাবে। ১৬১৪০ শর্টকোডে মেসেজ পাঠিয়ে বা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই সম্পূর্ণ ফল পাওয়া যাবে।

জনপ্রিয় টার্গেট

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় বাবার হত্যা মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ভর্তি পরীক্ষায় সফলতার কৌশল

প্রকাশ: ১০:৫৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬