ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসার বিনা মূল্যের অনলাইন কোর্স, মিলবে সনদ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

নাসার ওপেন সায়েন্স উদ্যোগের আওতায় পরিচালিত এ কোর্সে উন্মুক্ত তথ্য-উপাত্ত, গবেষণা, ওপেন সোর্স সফটওয়্যার, যৌথ গবেষণা ও বৈজ্ঞানিক স্বচ্ছতা সম্পর্কে ধারণা দেওয়া হবে। নিজের সুবিধামতো সময়ে অনলাইনে কোর্সটি সম্পন্ন করা যাবে। অর্জিত প্রশিক্ষণের তথ্য ওআরসিআইডি প্রোফাইলেও যুক্ত করা যাবে।

কোর্সে পাঁচটি পাঠ রয়েছে। এতে উন্মুক্ত বিজ্ঞানচর্চার ধারণা, প্রয়োজনীয়তা, গবেষণায় এর সুবিধা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি উন্মুক্ত গবেষণার পরিকল্পনা, ফেয়ার নীতিমালা, তথ্য ব্যবস্থাপনা, ওপেন সোর্স সফটওয়্যার, গবেষণার ফলাফল প্রকাশ এবং ডিওআই, ওআরসিআইডি, ডেটা রিপোজিটরি ও ভার্সন কন্ট্রোলের ব্যবহার শেখানো হবে। গবেষণার

পূর্বনিবন্ধন এবং এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকার বিষয়টিও পাঠ্যসূচিতে রয়েছে।

কোর্স শেষে অংশগ্রহণকারীরা নাসার ডিজিটাল ব্যাজ ও সমাপনী সনদ পাবেন। পাশাপাশি আধুনিক গবেষণাপদ্ধতি, উন্মুক্ত তথ্য-উপাত্ত এবং যৌথ গবেষণা সম্পর্কে প্রাথমিক দক্ষতা অর্জন করবেন। প্রশিক্ষণের তথ্য ওআরসিআইডি প্রোফাইলে যুক্ত করার সুযোগও রয়েছে।

নবম শ্রেণির শিক্ষার্থী থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর,পিএইচডি ও পোস্টডক্টরাল পর্যায়ের গবেষকেরা এ কোর্সে অংশ নিতে পারবেন। শিক্ষক, পেশাজীবী এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহীরাও আবেদন করতে পারবেন। নির্দিষ্ট কোনো শিক্ষাগত বিভাগ বা নাগরিকত্বের শর্ত নেই।

আগ্রহীদের নাসার এসটিইএম গেটওয়ে ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট কোর্সের ‘Apply’ অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী নির্দেশনা অনুসারে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন প্রক্রিয়াকরণে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। এরপর দুটি ই-মেইল পাঠানো হবে। প্রথম ই-মেইলে থাকা ‘Finish Registration: Canvas’ লিংকে ক্লিক করে ক্যানভাস অ্যাকাউন্ট তৈরি ও নতুন পাসওয়ার্ড নির্ধারণ করতে হবে। এরপর ই-মেইলে দেওয়া লিংক ব্যবহার করে কোর্সে প্রবেশ করা যাবে। বিস্তারিত দেখুন surli.cc/xjyghr এখানে।

আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৬।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার

‘এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবাইল ফোনে কল করে বলেছেন, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে হবে। মূলত পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের ওপর ভীতিকর পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি

কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনকে। কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব নাফিসা আরেফীন…

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা

উদ্ভূত পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

জনপ্রিয় টার্গেট

নাসার বিনা মূল্যের অনলাইন কোর্স, মিলবে সনদ

প্রকাশ: ০৮:১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬