সরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন ৩২ হাজার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

• জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের পদোন্নতি দিতে কাগজপত্র সংগ্রহ শুরু।

• চলতি মাসে সব নথি প্রস্তুত করে পিএসসিতে পাঠানোর পরিকল্পনা।

• পদোন্নতি প্রক্রিয়ায় বাকি অভিযোগ ৭ কার্যদিবসে নিষ্পত্তির নির্দেশ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম শুরু হয়েছে। প্রধান শিক্ষকের ৩৬ হাজারের বেশি শূন্য পদে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের পদোন্নতি দিতে তাঁদের জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুত, চাকরির নথি যাচাই এবং পদোন্নতির প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র জানায়, চলতি নভেম্বর মাসের মধ্যে প্রয়োজনীয় সব নথি প্রস্তুত করে, সেগুলো সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানোর পরিকল্পনা রয়েছে। পিএসসি থেকে অনুমোদন পেলে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৬২০টি। এসব বিদ্যালয়ের মধ্যে ৩৬ হাজার ২৩৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব পদে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন।

জানতে চাইলে গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজকের পত্রিকাকে বলেন, ‘অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের পদোন্নতির বিষয়টিকে সরকার গুরুত্ব দিচ্ছে। বিদ্যমান নিয়োগবিধি অনুযায়ী পদোন্নতির প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।’

পদোন্নতি কার্যক্রম দ্রুত শেষ করতে গতকাল একটি অফিস আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক আইরিন পারভীন স্বাক্ষরিত এই অফিস আদেশে বলা হয়েছে, পদোন্নতি প্রক্রিয়ায় অবশিষ্ট অভিযোগগুলো আগামী সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে পূর্ণাঙ্গ পদোন্নতির তালিকাসহ আনুষঙ্গিক প্রয়োজনীয় কাগজপত্র বিভাগীয় উপপরিচালকের মাধ্যমে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চলতি মাসের মধ্যে পদোন্নতির প্রয়োজনীয় নথিপত্র পিএসসিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এসব নথি যাচাই-বাছাই ও অনুমোদন শেষে পিএসসি থেকে ফেরত এলে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় পদোন্নতি-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

চলতি বছরের ২ জুন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সহকারী শিক্ষকদের পদোন্নতি-সংক্রান্ত ১৩ বছরের আইনি জটিলতার অবসান ঘটান। গত ২৫ অক্টোবর ওই মামলার ২৯ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ ও নির্দেশনার অনুলিপি প্রকাশ করা হয়।

এদিকে পদোন্নতির প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকেরা পদোন্নতিবঞ্চিত। এতে তাঁরা মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত। সরকারের কাছে তাঁদের একটাই দাবি, আর যেন কোনো নতুন আমলাতান্ত্রিক অজুহাতে সময় নষ্ট করা না হয়। দ্রুত জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করে পদোন্নতি দেওয়া হোক।

এবার সব পর্যায়ের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের

পুরোনো গবেষণার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন আরও জোরদার করতে অনির্দিষ্টকালের জন্য সব পর্যায়ের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রতিদিন বেলা ১১টার পর কোনো ক্লাসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

ঢাবিতে এমপিএ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত অ্যাকাউন্টিং বিভাগে মাস্টার অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) প্রোগ্রামের ১৯তম ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এইচএসসির ফল বিবেচনায় রাবির ভর্তি আবেদনের শর্ত শিথিল

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল বিবেচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন এ তথ্য জানান

জনপ্রিয় টার্গেট

মানিকগঞ্জ ও সাভার: ডাকঘর আছে, পোস্টমাস্টার নেই

সরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন ৩২ হাজার

প্রকাশ: ১২:৩৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬