সম্মেলনের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিইউএফটির ফ্যাকাল্টি অব অ্যাপারেল স্টাডিজের ডিন অধ্যাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবাইয়াত চৌধুরী। উদ্বোধনী বক্তব্য দেন যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটির টেক্সটাইল প্রোগ্রাম লিডার ও ক্রিস্যাটের প্রতিষ্ঠাতা আবু সাদাত এম. সায়েম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মনোনীত উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। এ ছাড়া আন্তর্জাতিক বিশেষজ্ঞরা উপস্থতি ছিলেন। তাঁদের বক্তব্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বস্ত্র ও পোশাকশিল্পের গবেষণা, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবনের নানা দিক উঠে আসে।
সম্মেলনে বিভিন্ন কারিগরি অধিবেশনে গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা হয়। এতে বস্ত্রবর্জ্য পুনর্ব্যবহার, টেকসই উপকরণ, পোশাক উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, স্মার্ট টেক্সটাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং বস্ত্র রপ্তানিতে পরিবেশগত বিধিবিধান পরিপালনের মতো বিষয় স্থান পায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিইউএফটি-ক্রিস্যাট-সেন্ত্রো ডিজিটাল ফ্যাশন ক্যাটওয়াক কম্পিটিশন (ডিএফসিসি) ২০২৬ এবং ক্রিস্যাট ৫-মিনিট রিসার্চ কম্পিটিশন ২০২৬।

দৈনিক টার্গেট 
























