আধুনিক উচ্চশিক্ষার ঠিকানা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

আন্তর্জাতিক র‍্যাঙ্কিং প্রতিষ্ঠান এডুর‍্যাঙ্কের ২০২৬ সালের বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে মাইক্রোবায়োলজি বিষয়ে বাংলাদেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে স্টামফোর্ড। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তালিকায় তাদের অবস্থান ষষ্ঠ। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ২০২৪ সালে দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫তম এবং বেসরকারিগুলোর মধ্যে ৭ম ছিল স্টামফোর্ড। ২০২৫ সালে উঠে আসে ১৪তম ও ৬ষ্ঠ স্থানে। ২০২৬ সালে র‍্যাঙ্কিং দাঁড়ায় ২৫তম, বেসরকারিগুলোর মধ্যে ১১তম। অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স ২০২৪-এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় জায়গা পেয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের ৪৬ জন শিক্ষক।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্ব পালন করছেন রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. শরীফ নাফে আস্-সাবের। তাঁর একাডেমিক প্রজ্ঞা, প্রশাসনিক দূরদর্শিতা ও শিক্ষাবিষয়ক অভিজ্ঞতার আলোকে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষের নতুন দিগন্তের দিকে এগোচ্ছে।

ঢাকার ডেমরার মাণ্ডা-মুগদায় গ্রিন মডেল টাউনে গড়ে উঠছে স্থায়ী ক্যাম্পাস। বর্তমানে সেখানে সীমিত পরিসরে পাঠদান শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণকাজ দ্রুত শেষ হবে। তখন আধুনিক ক্যাম্পাস পাবেন শিক্ষার্থীরা।

৫টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলছে বিশ্ববিদ্যালয়টিতে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ২৯টি প্রোগ্রাম রয়েছে। এগুলোর মধ্যে আছে আর্কিটেকচার, সিভিল, ইইই ও সিএসই ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, ফার্মাসি, আইন, বিবিএ, এমবিএ, ইংরেজি, অর্থনীতি, সাংবাদিকতা, ফিল্ম ও মিডিয়া এবং জনপ্রশাসন। ইউজিসির অনুমোদনে নতুন যুক্ত হচ্ছে থিয়েটার স্টাডিজ, অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। বিশ্ববিদ্যালয়টিতে পূর্ণকালীন শিক্ষক ২১১ জন, তাঁদের মধ্যে ৩৪ জন পিএইচডিধারী। বিশ্বের কয়েকটি দেশের প্রায় ৩০ জন শিক্ষক খণ্ডকালীন পাঠদান করান। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মেধাবীদের জন্য আছে বৃত্তির সুযোগ।

হাতে-কলমে শেখার জন্য রয়েছে ৩৭টি বিভাগভিত্তিক ল্যাব। আছে ১০টি আর্কিটেকচার স্টুডিও এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে ৮টি পেশাদার ক্যামেরা ও ৫টি ভিডিও এডিটিং প্যানেল। ৫টি লাইব্রেরিতে ৪৮ হাজার বই এবং সাড়ে ৫ হাজার জার্নাল ও ম্যাগাজিন আছে। যোগ হয়েছে ই-রিসোর্সের বিশাল ভান্ডার।

গবেষণার কেন্দ্রে আছে রিসার্চ সেন্টার (এসইউআরসি)।

শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি

ঢাকার নিশাতনগরে তুরাগ নদের কাছে প্রায় ১৫ বিঘা জায়গাজুড়ে সবুজ ঘেরা এক ক্যাম্পাস। এখানেই গড়ে উঠেছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। আধুনিক ভবন, বিশেষায়িত ল্যাবরেটরি এবং প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়টি। তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের পাশাপাশি ফ্যাশন…

গবেষণা ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ছে ইউআইইউ

অর্থনৈতিক উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন, শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাহিদা পূরণ, নতুন জ্ঞান সৃষ্টি এবং বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী জনশক্তি গড়ে তুলতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ অবদান রাখছে।

জবিতে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সে ভর্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে স্প্রিং, ২০২৭ সেশনের জন্য এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে এমএসসি (এমইডিএম) প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি আবেদন আহ্বান করা হয়েছে।
এক বছর মেয়াদি (৩৯ ক্রেডিট) এই কোর্সের ক্লাসগুলো শুধু সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় টার্গেট

পুতিনের প্রাসাদ ঘিরে ৫০ আকাশ প্রতিরক্ষা ইউনিট, নতুন করে বসানো হয়েছে ১৫টি

আধুনিক উচ্চশিক্ষার ঠিকানা

প্রকাশ: ০৯:৪৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬