০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে সুদমুক্ত ‘শরিয়াহ সম্মত’ শিক্ষাঋণ চালুর পরিকল্পনা, রাজনৈতিক বিতর্ক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

ইসলামি শরিয়াহ আইনে সুদে অর্থ লেনদেন নিষিদ্ধ হওয়ায় অনেক মুসলিম শিক্ষার্থী সাধারণ সরকারি স্টুডেন্ট লোন নেওয়া থেকে বিরত থাকেন। এই জটিলতা কাটাতে ব্রিটিশ শিক্ষা মন্ত্রণালয় (ডিএফই) ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ (এএসএফ) নামের এই বিকল্প তহবিল তৈরির উদ্যোগ নিয়েছে।

নতুন এই ঋণ ব্যবস্থার মূল ভিত্তি হলো ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ ধারণা, যা মূলত একটি যৌথ বা পারস্পরিক সহায়তা ব্যবস্থা।

প্রচলিত স্টুডেন্ট লোনের ক্ষেত্রে মূল অর্থের ওপর যে নির্দিষ্ট হারে সুদ হিসাব করা হয়, এই নতুন ব্যবস্থায় সেই সমপরিমাণ অর্থ ‘অনুদানি’ বা ‘অবদান’ হিসেবে পরিশোধ করবেন শিক্ষার্থীরা। ফলে একজন সাধারণ শিক্ষার্থী এবং শরিয়াহ ঋণ গ্রহণকারী শিক্ষার্থীকে চূড়ান্তভাবে একই পরিমাণ অর্থ ফেরত দিতে হবে।

তবে মূল পার্থক্য হলো—প্রচলিত ঋণের থেকে আদায় করা সুদের টাকা সরকারি কোষাগারে ফেরত যায়। কিন্তু শরিয়াহ লোনের মাধ্যমে সংগৃহীত এই ‘অবদান’ বা অর্থ পৃথকভাবে গচ্ছিত (Ring-fenced) রাখা হবে, যা ভবিষ্যতে কেবল এই বিকল্প শরিয়াহ ঋণগ্রহণকারী নতুন শিক্ষার্থীদের তহবিল হিসেবে ব্যবহৃত হবে।

এই উদ্যোগের তীব্র বিরোধিতা করে ডানপন্থী রিফর্ম ইউকে দলের শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এটিকে ‘ব্রিটিশ মূল্যবোধের পরিপন্থী’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘লেবার সরকারের এই বিতর্কিত পদক্ষেপ ব্রিটিশ শিক্ষায় এক ধরনের দ্বিমুখী নীতি এবং বিভক্ত সমাজ তৈরির দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের শরিয়াহ সম্মত ব্যবস্থা ব্রিটেনের মূলধারার প্রতিষ্ঠানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সমান্তরাল প্রতিষ্ঠান গড়ে তোলার ঝুঁকি বাড়ায়।’

সরকারি কোষাগারের অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন, ‘সরকারি পূর্বাভাস অনুযায়ী যুক্তরাজ্যের প্রায় অর্ধেক শিক্ষাঋণ কখনোই পুরোপুরি পরিশোধ হয় না। সুতরাং এই শরিয়াহ ঋণও যদি শিক্ষার্থীরা ফেরত দিতে ব্যর্থ হয়, তবে শেষ পর্যন্ত ব্রিটিশ করদাতাদেরই সেই বিল মেটাতে হবে।’

উল্লেখ্য, এই বিকল্প অর্থায়ন ব্যবস্থাটি নকশা করার জন্য ‘ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে’-কে সাড়ে ৩ লাখ পাউন্ডেরও বেশি সরকারি অর্থ প্রদান করা হয়েছিল।

২০২১ সালে ‘মুসলিম সেন্সাস’-এর করা এক জরিপে দেখা যায়, যুক্তরাজ্যের প্রায় ৩৯ হাজার মুসলিম শিক্ষার্থীর ৮০ শতাংশই প্রচলিত সুদের ঋণের কারণে মানসিক দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। প্রায় ৭১ শতাংশের মতে, প্রচলিত ঋণ ব্যবস্থা মুসলিমদের জন্য বৈষম্যমূলক।

যদিও ‘ইউকে ফতোয়া কাউন্সিল’ বা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মত অনুযায়ী শিক্ষার তাগিদে প্রচলিত ঋণ নেওয়া জায়েজ, তবুও নীতিগত কারণে হাজার হাজার মুসলিম তরুণ-তরুণী উচ্চশিক্ষা থেকে পিছিয়ে পড়ছেন বলে দাবি শিক্ষা বিশেষজ্ঞদের।

সমালোচনা নাকচ করে ব্রিটিশ শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স মুসলিম শিক্ষার্থীদের বাড়তি কোনো সুবিধা দেবে—এমন দাবি সম্পূর্ণ অসত্য।’

তিনি স্পষ্ট করেন, ‘সাধারণ ঋণের মতোই সব শিক্ষার্থীকে সমপরিমাণ অর্থ ফেরত দিতে হবে। এই ব্যবস্থার মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা খুলে যাবে এবং ধর্মের কারণে কাউকে আর উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হতে হবে না।’

শিক্ষা মন্ত্রণালয় জানায়, কেবল মুসলিমদের জন্যই নয়, যেকোনো শিক্ষার্থী চাইলে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই শরিয়াহ সম্মত বিকল্প শিক্ষাঋণের জন্য আবেদন করতে পারবেন।

জবিতে প্রফেশনাল এমএসসি ইন সিএসইতে ভর্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ‘এমএসসি ইন সিএসই (প্রফেশনাল)’ প্রোগ্রামের স্প্রিং-২০২৭ সেশনে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

জার্মানিতে উচ্চশিক্ষায় ডিএএডি ইপিওএস বৃত্তির সুযোগ

জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ডিএএডি ইপিওএস বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন। এ বৃত্তির আওতায় মাস্টার অব সায়েন্স ইন

গবেষণায় সাহিত্য পর্যালোচনা, এআই যেভাবে ব্যবহার করবেন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণার জগতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। বিশেষ করে একাডেমিক গবেষণার অপরিহার্য অংশ লিটারেচার রিভিউ বা সাহিত্য পর্যালোচনায় এটি গবেষকদের কাজ সহজ ও গতিশীল করছে। আগে নির্দিষ্ট বিষয়ে প্রাসঙ্গিক গবেষণাপত্র খোঁজা, মূল বক্তব্য শনাক্ত করা এবং গবেষণার ঘাটতি নির্ধারণে…

জনপ্রিয় টার্গেট

গণছাঁটাইয়ের ঘোষণা কোয়ালকমের, চাকরি হারাবেন ভারতীয় কর্মীদের একটি বড় অংশ

যুক্তরাজ্যে সুদমুক্ত ‘শরিয়াহ সম্মত’ শিক্ষাঋণ চালুর পরিকল্পনা, রাজনৈতিক বিতর্ক

প্রকাশ: ০১:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬