গান শেখাবেন সামিনা চৌধুরী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

বাংলাদেশের পাশাপাশি বছরের অনেকটা সময় যুক্তরাষ্ট্রে থাকেন সামিনা। তাই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই জায়গাতেই স্যামের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছেন তিনি। ক্লাস চলবে অনলাইন ও অফলাইন দু্ইভাবেই। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির লোগো ডিজাইন করা হয়েছে। এ বছরেই কাজ শুরু করার ইচ্ছা রয়েছে তাঁর।

সামিনা এখন বাংলাদেশে। ২২ সেপ্টেম্বর যাবেন যুক্তরাষ্ট্রে। দুই মাস পর ফিরবেন দেশে। তখন আনুষঙ্গিক কাজ গুছিয়ে মিউজিক একাডেমির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। আজকের পত্রিকাকে সামিনা চৌধুরী বলেন, ‘অনেকেই অনেক দিন ধরে বলছিল গান শেখানোর কথা। স্বপনও (সামিনা চৌধুরীর স্বামী অনুষ্ঠান নির্মাতা ইজাজ খান স্বপন) বারবার বলছিল একটা একাডেমি করার জন্য। তাই সিদ্ধান্ত নিয়েছি গান শেখানোর। মূলত অনলাইনে চলবে সামিনাস একাডেমি অব মিউজিকের কার্যক্রম। তবে যারা সরাসরি শিখতে চায় সেই ব্যবস্থাও থাকবে। সেটা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই জায়গাতেই।’

নিজের গানের জন্যও নিয়মিত সময় দিচ্ছেন সামিনা চৌধুরী। তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন গান। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন ফারুক আনোয়ারের লেখা একটি গানে। গানটি সুর করেছেন সম্রাট আহমেদ। গত বুধবার নতুন এই গানের রেকর্ডিং করেছেন সামিনা। এই গান নিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘গানের কথাগুলো খুব সুন্দর। “যারা যেতে চায়, তাদের চলে যেতে দাও, তারা তোমার না”—গানের কথাগুলো শুনেই ভালো লাগল। সুরটাও দারুণ হয়েছে। আমার খুব ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’

সামিনা চৌধুরী জানান, এফএ মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার নেপথ্যের সামরিক সমীকরণ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার প্রিমিয়ারের পর দর্শকদের কাছ থেকে টানা ২৪ মিনিট ৩০ সেকেন্ডের স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে হাততালি) পেয়েছে নাজা।

চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর টানা সাড়ে ২৪ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি পেয়ে নতুন ইতিহাস গড়েছে গাজা যুদ্ধকেন্দ্রিক নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ (NAZA)। এটি ভেনিস উৎসবের ইতিহাসের পাশাপাশি প্রধান প্রধান আন্তর্জাতিক…

জনপ্রিয় টার্গেট

নৌপরিবহন অধিদপ্তর: প্রথম শুমারিতে মিলল পৌনে ৩ লাখ নৌযান

গান শেখাবেন সামিনা চৌধুরী

প্রকাশ: ১০:১৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬