কনসার্ট ফর সলিডারিটি আয়োজনে গান পরিবেশন করবে দেশের প্রথম সারির জনপ্রিয় সাত ব্যান্ড। তালিকায় রয়েছে নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স।
আগামীকালের এই কনসার্টের খবর জানিয়ে বামবার ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক ব্যান্ড, সাত ঘণ্টা পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতের সুরে উদ্যাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।’
কনসার্ট উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে একই লেখা শেয়ার করা হয়েছে মাইলস, ফিডব্যাক, ওয়ারফেজ, শিরোনামহীন, আর্টসেল ও মেকানিক্স ব্যান্ডের ফেসবুক পেজে।
ওপেন এয়ার এই কনসার্ট শুরু হবে বিকেল ৪টায়। সাত ব্যান্ডের কনসার্টটি প্রায় সাত ঘণ্টা ধরে চলবে। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

দৈনিক টার্গেট 


-3c2e4d-256x144.webp)






















