ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ গান শোনাবেন ওটিলিয়া ঘুরে দেখবেন ঢাকা শহর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটি আয়োজন করছে ই-মেকার্স বাংলাদেশ। গতকাল বিকেলে হয়েছে সংবাদ সম্মেলন। সেখানেই বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন ওটিলিয়া। জানালেন কনসার্টের পাশাপাশি ঘুড়ে দেখতে চান বাংলাদেশ।

এটি ওটিলিয়ার দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে ২০২২ সালে এসেছিলেন ঢাকার শ্রোতাদের গান শোনাতে। ওটিলিয়া বলেন, ‘বাংলাদেশে আমার প্রথম কনসার্টটি ছিল দারুণ। এখানকার দর্শকের এনার্জি আমাকে মুগ্ধ করেছিল। আমি জানতাম না এখানে আমার এত ভক্ত। আমি জানি, এখানকার দর্শকেরা কতটা এনার্জেটিক। অনেকে বলছিল, তুমি বাংলাদেশে কেন যাচ্ছ? আমি তো জানি, এ দেশের মানুষ আমাকে কতটা ভালোবাসে। তাদের জন্যই আবার এ দেশে আসা। আশা করছি, কাল সবাইকে সারপ্রাইজড করতে পারব। গতবারের চেয়ে ভিন্ন কিছু হবে এবার।’

ওটিলিয়ার সঙ্গে আজ একই মঞ্চে পারফর্ম করবেন ফুয়াদ আল মুক্তাদির, সঙ্গে থাকবে তাঁর ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। আরও গান শোনাবে লেভেল ফাইভ ব্যান্ড। কনসার্টের মূল আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়।

ওটিলিয়া বিশ্বাস করেন সংগীতের কোনো নির্দিষ্ট ভাষা নেই। সংগীত দিয়ে সব ভাষার মানুষের কাছে পৌঁছানো যায়। তাই বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে কোলাবরেশন করেছেন তিনি। সুযোগ পেলে বাংলাদেশের শিল্পীদের সঙ্গেও কোলাবরেশন করতে চান ওটিলিয়া।

গতবার ওটিলিয়ার সঙ্গে বাংলাদেশে এসেছিলেন তাঁর মা। স্বল্প সময়ের সফরে ঘুরে দেখেছেন ঢাকা শহর। কিনে নিয়ে গিয়েছিলেন শাড়ি। সেই শাড়ি এখনো তাঁর বাসায় আছে বলে জানালেন ওটিলিয়া। এবার তিনি ঘুরে দেখতে চান বাংলাদেশ। ওটিলিয়া বলেন, ‘এবার কনসার্টের পর অনেকটা সময় পাব। ২৯ নভেম্বর সকালে ফিরে যাব। তার আগেপর্যন্ত হোটেলে বসে না থেকে ঘুরে বেড়াতে চাই। বিভিন্ন দর্শনীয় স্থানে যেতে চাই, ট্রেডিশনাল খাবার খেতে চাই, মানুষের সঙ্গে কথা বলতে চাই, তাঁদের সম্পর্কে জানতে চাই।’

সংবাদ সম্মেলন শেষ করে আয়োজকদের সঙ্গ ওটিলিয়া চলে যান সংসদ ভবন এলাকা ঘুরতে।

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

মারা গেছেন নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি

বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হওয়ার কথা জানান সংগীতশিল্পী ন্যান্‌সি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে তাঁদের বিচ্ছেদের খবর। তবে আজকের পত্রিকাকে ন্যান্‌সি জানালেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছেন তাঁরা।

জনপ্রিয় টার্গেট

আজ গান শোনাবেন ওটিলিয়া ঘুরে দেখবেন ঢাকা শহর

প্রকাশ: ০৮:২৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬