ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘যাত্রাবিরতি’ নিয়ে ঈদে আসছেন মোশাররফ করিম, শিমু ও দীঘি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্না, দুঃখ আর একটি পারিবারিক ভ্রমণের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি। ঘটতে থাকে নানা ঘটনা-দুর্ঘটনা। এই ভ্রমণে মোশাররফ, শিমু ও দীঘির সঙ্গী হচ্ছেন দিলারা জামান, ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ অনেকে।

নতুন এই সিনেমায় দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন ছোট পর্দার একসময়ের জনপ্রিয় জুটি মোশাররফ করিম ও সুমাইয়া শিমু। ছোট পর্দায় এই জুটির রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। ‘যাত্রাবিরতি’ সিনেমায়ও এই জুটির রসায়ন দর্শকদের আবেগী করে তুলবে বলে মনে করেন নির্মাতা।

দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরছেন সুমাইয়া শিমু। এর আগে ‘ব্যাচেলর’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করলেও কেন্দ্রীয় চরিত্রে এবারই তিনি প্রথম। সিনেমায় ফেরা প্রসঙ্গে শিমু বলেন, ‘স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, যে চরিত্রটিতে অভিনয় করব, সেই চরিত্রটি ভালো লেগেছে। তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলায় দ্বিধা কেটে গেছে। সুন্দর একটি গল্প। আশা করছি, দর্শকেরা পর্দায় আমাদের পরিবারটি দেখে নিজেদের খুঁজে পাবেন।’

মোশাররফ করিম বলেন, ‘সুমাইয়া শিমু ও আমি অনেক দিন পর একসঙ্গে অভিনয় করছি, এটা একরকম ভালো লাগার। গল্পটাও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকেরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা ঠিকমতো করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ছোটবেলায় সুমাইয়া শিমু এবং দিলারা জামানের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে এবারই প্রথম অভিনয় করছেন দীঘি। তাই একটু চিন্তিত অভিনেত্রী। দীঘি বলেন, ‘মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। সিনেমার গল্পটা খুবই সুন্দর এবং আমি এক্সাইটেড।’

‘যাত্রাবিরতি’ নির্মাতা কাজী আসাদের প্রথম সিনেমা। এর আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মাণ করেছেন সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ এবং ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। প্রথম সিনেমা মুক্তির জন্য ঈদ উৎসবকে বেছে নেওয়ার কারণ জানিয়ে কাজী আসাদ বলেন, ‘উৎসবে আমরা সবাই একসঙ্গে আনন্দ করতে পছন্দ করি। চেষ্টা করি বন্ধু-স্বজনদের নিয়ে সময় কাটাতে। আমাদের গল্পটাও সেরকম, তাই মনে হয়েছে এটা ঈদে মুক্তির জন্য উপযুক্ত।’

এরই মধ্যে কুয়াকাটায় শুরু হয়েছে চরকি প্রযোজিত ‘যাত্রাবিরতি’ সিনেমার শুটিং। চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত। সিনেমার গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর।

দুই দশক পর টিভি সিরিজ হয়ে ফিরছে ‘অ্যাকুয়ামেরিন’

দুই দশক পর আবারও ফিরছে জনপ্রিয় ফ্যান্টাসি ‘অ্যাকুয়ামেরিন’-এর মৎস্যকন্যার জাদুকরি জগৎ। ২০০৬ সালের সিনেমাটি অবলম্বনে এবার লাইভ-অ্যাকশন টিভি সিরিজ নির্মাণ করতে যাচ্ছে ডিজনি। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ‘অ্যাকুয়ামেরিন: দ্য সিরিজ’-এর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ডিজনি চ্যানেল ও ডিজনি প্লাসে মুক্তি…

পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ন্যান্‌সি

গানের সূত্র ধরেই ন্যান্‌সি ও মহসিন মেহেদীর পরিচয় ও বন্ধুত্ব। পরে ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। এই দম্পতির সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

সংগীতাঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সংগীতশিল্পী ও ধ্রুব মিউজিক স্টেশনের প্রতিষ্ঠাতা ধ্রুব গুহ। আগামী ১৬ ডিসেম্বর তাঁর হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা।

জনপ্রিয় টার্গেট

৬৬ দিনের মাথায় চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

‘যাত্রাবিরতি’ নিয়ে ঈদে আসছেন মোশাররফ করিম, শিমু ও দীঘি

প্রকাশ: ০৯:৪৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬