নব্বইয়ের সোনালি সময় ফিরিয়ে আনছে ‘লাভ ৯৬’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৪৭ বার পঠিত হয়েছে

আরিয়ান খান ও পূর্ণতা

নব্বই দশকের আবেগ, ভালোবাসা আর বাংলা চলচ্চিত্রের সোনালি সময়কে ঘিরে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’। শুধু একটি প্রেমের গল্প নয়, এই চলচ্চিত্রে উঠে এসেছে সেই সময়ের মানুষের জীবনযাপন, সম্পর্কের আন্তরিকতা এবং বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহকে ঘিরে অসংখ্য ভক্তের অনুভূতির প্রতিচ্ছবি।

একসময় বিনোদনের মাধ্যম ছিল অনেকটাই ভিন্ন। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখা, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা রেডিওর সামনে বসে অপেক্ষা-এসবই ছিল মানুষের বিনোদনের বড় অংশ। পাড়া-মহল্লায় একসঙ্গে চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখার সংস্কৃতিও ছিল তুমুল জনপ্রিয়। সেই নস্টালজিক সময়টিকেই বড় পর্দায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে ‘লাভ ৯৬’ চলচ্চিত্রে।

নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রে এক উজ্জ্বল নাম হয়ে উঠেছিলেন সালমান শাহ। অল্প সময়েই অভিনয়, ব্যক্তিত্ব ও স্টাইলের মাধ্যমে তিনি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু পুরো দেশকে নাড়িয়ে দেয়। প্রিয় নায়কের চলে যাওয়া অনেক ভক্তের জন্য ছিল অসহনীয় এক শোকের ঘটনা। সেই আবেগঘন বাস্তবতাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘লাভ ৯৬’-এর মূল কাহিনি, যেখানে এক অন্ধ ভক্তের জীবনের গল্প বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইভান মল্লিক। প্রযোজনায় রয়েছে রাইসা ফিল্মস। প্রযোজক মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, দর্শকদের ভিন্নধর্মী ও হৃদয়ছোঁয়া একটি গল্প উপহার দেওয়ার লক্ষ্য থেকেই এই সিনেমার নির্মাণ।

এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন আরিয়ান খান ও পূর্ণতা। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডিজে সোহেল, রুবেল রানা এবং সিমান্ত খন্দকারসহ আরও অনেকে।

‘লাভ ৯৬’-এর শুটিং হয়েছে টাঙ্গাইল, পুবাইল এবং সালমান শাহ অভিনীত কয়েকটি জনপ্রিয় সিনেমার পরিচিত লোকেশনে। নির্মাতাদের ভাষ্য, নব্বই দশকের বাস্তব আবহ ও দর্শকদের স্মৃতিকে জীবন্ত করতেই এমন স্থান নির্বাচন করা হয়েছে।

ইতোমধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। গল্পের আবেগ, নির্মাণশৈলী এবং সময়ের পরিবেশ ফুটিয়ে তোলার জন্য বোর্ডের সদস্যদের প্রশংসাও কুড়িয়েছে চলচ্চিত্রটি।

নির্মাতা ইভান মল্লিকের মতে, ‘লাভ ৯৬’ শুধুমাত্র একটি সিনেমা নয়; এটি নব্বই দশকের মানুষের অনুভূতি, স্মৃতি আর সালমান শাহকে ঘিরে অগণিত ভক্তের ভালোবাসার এক আবেগময় প্রতিফলন।

মুক্তির আগেই সিনেমাটি দর্শকদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ ও কৌতূহল। সংশ্লিষ্টদের বিশ্বাস, নব্বইয়ের নস্টালজিয়া ও হৃদয়ছোঁয়া গল্পের কারণে ‘লাভ ৯৬’ দর্শকের মনে আলাদা জায়গা করে নেবে।

নব্বইয়ের সোনালি সময় ফিরিয়ে আনছে ‘লাভ ৯৬’

প্রকাশ: ০১:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬