সৈয়দ শাকিলের প্রথম সিনেমায় শরিফুল রাজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

নায়ক হিসেবে শরিফুল রাজের নাম জানালেও এখনো সিনেমার নাম ও অন্য শিল্পীদের নাম জানাতে চাইলেন না শাকিল। আজকের পত্রিকাকে তিনি জানালেন, আগামী সপ্তাহে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সিনেমাটির। তখন জানাবেন সিনেমার নাম, পরিচয় করিয়ে দেওয়া হবে নায়িকাকে।

গল্প নিয়ে এখনই বিস্তারিত না জানালেও সৈয়দ শাকিল জানালেন, বড় পর্দায় তিনি এমন গল্প দেখাতে চান, যা পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করা যাবে। তিনি বলেন, ‘একসময় আমাদের দেশে পরিবারের সবাই একসঙ্গে সিনেমা দেখত। যাকে বলা হতো সামাজিক সিনেমা। আমি সে ধরনের ইমোশনাল একটি সামাজিক গল্পের সিনেমা বানাতে চাই, যা দর্শকদের আবেগপ্রবণ করে তুলবে।’

সৈয়দ শাকিল আরও বলেন, ‘অনেক আগে থেকেই সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু দিন দিন আমাদের দেশের হলের সংখ্যা কমে আসছে। এখন সিনেমা হয়ে গেছে সিনেপ্লেক্স-নির্ভর। সম্প্রতি সিনেপ্লেক্সে বাংলা সিনেমার দর্শক বাড়ছে। এই বিষয়টি সিনেমা নির্মাণে সাহস জোগাচ্ছে। এ ছাড়া বাইরের দেশে আমাদের সিনেমার একটা বাজার তৈরি হচ্ছে। আমার সিনেমাটিও বিদেশের হলে মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে। বিভিন্ন উৎসবেও পাঠানোর পরিকল্পনা আছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কথা বলেছি। মোট কথা সিনেমাটি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সব রকমের পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিনেমাটিকে আমার কালচারাল ট্যুরিজমের পার্ট হিসেবে উপস্থাপন করতে চাই।’

রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে নতুন এই সিনেমাটি প্রযোজনা করছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। নির্মাতা জানান, আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারিতে শুটিং শুরু করতে চান তিনি। একটানা শুটিং করে শেষ করতে চান দৃশ্যধারণের কাজ। আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানান সৈয়দ শাকিল।

এদিকে আগামী বছর কোরবানির ঈদে শরিফুল রাজের ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমার মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা ‘কানাভুলো প্যারাডক্স’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করবেন আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকার। হরর-রোমান্টিক গল্পের এই সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করবেন সাবিলা নূর। আগামী বছরের শুরুর দিকে কানাভুলা প্যারাডক্সের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি

চলচ্চিত্রে আসার পর থেকেই সবাইকে নিয়ে ঘটা করে জন্মদিন পালন করেন চিত্রনায়িকা পরীমনি। তবে ২০২৩ সালে তাঁর নানা মারা যাওয়ার পর জন্মদিনের অনুষ্ঠান থেকে সরে আসেন তিনি। দুই বছর পর এ বছর আবার জন্মদিনে অনুষ্ঠান আয়োজন করলেন পরীমনি। বিশেষ এই দিনে ঘোষণা দিলেন নিজের অভিনীত নতুন সিনেমার। ‘ফারজানা’ নামের সিনেমাটি প

শরৎচন্দ্রের সৌদামিনী হয়ে আসছেন রাজ রিপা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নারী চরিত্রগুলো যুগে যুগে বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে এক বিশেষ স্থান অধিকার করে আছে। সেলুলয়েডের পর্দায় যখন এই চরিত্রগুলো রূপায়িত হয়েছে, তখন তা দর্শকদের মনে গভীর রেখাপাত করেছে। এবার শরৎচন্দ্রের লেখা সৌদামিনী চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন রাজ রিপা।

মাত্র ৩ কোটির সিনেমা, আয় ছাড়াল শতকোটি

মাত্র ৩ কোটির সিনেমা, আয় ছাড়াল শতকোটি

স্বল্প বাজেটের সিনেমার জন্য ২০২৬ সালটি অভাবনীয় সাফল্যের বছর। আর এই সাফল্যের সবচেয়ে বড় সমার্থক হয়ে উঠেছে কন্নড় সিনেমা ‘প্রেমাদা উরালি’। মাত্র ৩ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি এরই মধ্যে আয় করেছে ১১৩ কোটির বেশি। কন্নড় ইন্ডাস্ট্রির সবচেয়ে লাভজনক সিনেমার রেকর্ড গড়ে লাভের হারের দিক থেকে…

জনপ্রিয় টার্গেট

হৃদয়ের এ কেমন ব্যাটিং

সৈয়দ শাকিলের প্রথম সিনেমায় শরিফুল রাজ

প্রকাশ: ০৮:৫৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬