শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বৈধ লাইসেন্সসহ ভারী যানবাহন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
বয়সসীমা: ২ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে যেকোনো অনুমোদিত তফসিলভুক্ত ব্যাংক থেকে ১০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনের নিয়ম: আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করে সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বরাবর ডাকযোগে আবেদন পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানা লেখা ডাকটিকিটসহ ফেরত খাম (সাইজ ৯"× ৪") সংযুক্ত করতে হবে। সরাসরি জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর, ২০২৬ বিকেল ৫টা।

দৈনিক টার্গেট 



















