ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সহানুভূতি দুর্বলতা নয়, মানসিক শক্তির আসল রূপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

বাস্তব জীবনে অনেকেই ক্ষমতার মোহে বা নিজেদের শক্তিশালী দেখাতে উদাসীনতা ও কঠোরতাকে আঁকড়ে ধরে। কিন্তু একটু গভীরভাবে ভাবলে বোঝা যায়, অন্যের অনুভূতিতে শরিক হওয়া এবং নিজের গণ্ডি পেরিয়ে অন্য মানুষের জুতোয় পা গলিয়ে ভাবা মুখের কথা নয়। এটি চরম মানসিক শক্তির কাজ।

সহানুভূতি অর্থ শুধু আবেগে ভেসে যাওয়া নয়। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে প্রকৃত সহানুভূতিশীল হতে হলে বেশ কিছু কঠিন মানসিক দক্ষতার প্রয়োজন হয়।

শক্তিশালী মানসিক সীমানা: অন্য কেউ কষ্টে আছে মানেই তার কষ্টে ভেঙে পড়া সহানুভূতি নয়। অন্যের অনুভূতি বুঝতে পেরেও নিজের ভেতরের আবেগ ও ভারসাম্য বজায় রাখা এক বিরাট মানসিক শক্তির ব্যাপার।

নিজের কেন্দ্র ঠিক রাখা: মানুষ হিসেবে আমাদের প্রবৃত্তি হলো অন্যকে অনুকরণ করা। কিন্তু নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে সঠিক পরিস্থিতিতে ঠান্ডা মাথায় অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারা প্রবল আত্মনিয়ন্ত্রণের পরিচায়ক।

নিজের স্বার্থের খোলস থেকে বের হওয়া: আত্মকেন্দ্রিক বা নার্সিসিস্টিক স্বভাবের মানুষেরা কেবল নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু নিজের প্রয়োজন বা নিরাপত্তার কথা সাময়িকভাবে সরিয়ে রেখে অন্যের যন্ত্রণাকে অনুভব করা এবং তার পাশে দাঁড়ানোর জন্য যে বিশাল হৃদয়ের দরকার, তা কেবল একজন শক্ত মনের মানুষই পারে।

যখন কেউ আপনার ওপর মেজাজ দেখায়, অযথা চিল্লায় বা খারাপ ব্যবহার করে, তখন বুঝতে হবে সে আসলে মানসিকভাবে ভঙ্গুর বা নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ, যার ভেতরে শান্তি ও শক্তি নেই, সে-ই কেবল অন্যের ওপর আগ্রাসন চালিয়ে নিজেকে বড় দেখাতে চায়। পক্ষান্তরে, একজন আত্মবিশ্বাসী ও মানসিকভাবে শক্তিশালী মানুষই যেকোনো পরিস্থিতিতে শান্ত থেকে সহানুভূতির হাত বাড়িয়ে দিতে পারে।

– সচেতনভাবে খেয়াল রাখুন আপনার নিজের আবেগ এবং অন্যের আবেগের মধ্যে যেন দেয়াল বা সীমানা ঠিক থাকে।

– তাড়াহুড়ো করে কাউকে বিচার না করে, একটু সময় নিয়ে অন্যের পরিস্থিতি বোঝার চেষ্টা করুন।

– নিজের ভেতরের অহংকার ও রক্ষণাত্মক ভাব দূর করুন। কারণ, সহানুভূতি প্রদর্শনের জন্য বুকভরা সাহস লাগে।

সহানুভূতিকে কখনই নিজের কিংবা অন্য কারও দুর্বলতা ভাববেন না। কারণ, দয়া ও ভালোবাসা আমাদের ছোট করে না, বরং আমাদের আরও বেশি মানবিক, বাস্তবিক এবং শক্তিশালী করে তোলে।

যেভাবে বুঝবেন, দাম্পত্য সম্পর্কের ইতি টানা জরুরি

বৈবাহিক বা দাম্পত্য সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে। কিন্তু সব সম্পর্ক সব সময় কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায় না। কখনো কখনো কোনো সম্পর্কে নামমাত্র টিকে থাকার চেয়ে তা থেকে বেরিয়ে আসাটাই জীবনের জন্য বেশি জরুরি হয়ে পড়ে। কোনো সম্পর্কে আপনি ভালো নেই বা সম্পর্কটি আর কাজ কর

নেতিবাচক চিন্তার চক্র থেকে বের হওয়ার সবচেয়ে সহজ উপায়

মন খারাপ হলে অনেকেই ভাবেন, কেন এমন হচ্ছে তা বুঝতে পারলেই সমস্যার সমাধান হবে। তাই কী ভুল হয়েছে, কেন এমন পরিস্থিতি তৈরি হলো—এসব নিয়ে বারবার চিন্তা করেন তাঁরা। কিন্তু মনোবিজ্ঞানের গবেষণা বলছে, নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেতে সব সময় বেশি ভাবার প্রয়োজন নেই।

জনপ্রিয় টার্গেট

তবু তাসকিন-মোস্তাফিজের চেয়ে পিছিয়ে রেকর্ড গড়া অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার

সহানুভূতি দুর্বলতা নয়, মানসিক শক্তির আসল রূপ

প্রকাশ: ০৫:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬