০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির পুরোনো কর্মসূচিকে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মিছিল বলে প্রচার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

আলোচিত দাবিতে ফেসবুকে প্রকাশিত কয়েকটি পোস্ট রয়েছে এখানে, এখানে, এখানে।

ছড়িয়ে পড়া ভিডিওর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য বলে মনে করেছেন। তাঁদের বেশিরভাগ ভিডিওটিকে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের সমর্থনে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘Homaun Kabir’ নামের একটি ফেসবুক প্রোফাইলে একই ভিডিও পাওয়া যায়। গত বছরের ১১ নভেম্বর প্রকাশিত ওই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘হাজী ইয়াসিনকে দলীয় প্রার্থী ঘোষণা দেওয়ার দাবিতে মশাল মিছিল…’। মূল ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। পাশাপাশি দুই ভিডিওতেই একই ধরনের স্লোগান শোনা যায়।

পরবর্তী অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ফেসবুক পেজ এবং চ্যানেল নাইন-এর ইউটিউব চ্যানেলেও একই মিছিলের ভিডিও ও তথ্য পাওয়া যায়। এসব সূত্রের তথ্য পর্যালোচনা করে জানা যায়, ভিডিওটি মূলত ২০২৫ সালের ১১ নভেম্বর কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তাঁর সমর্থকদের বের করা মশাল মিছিলের।

এ বিষয়ে ২০২৫ সালের ১১ নভেম্বর ‘বিডি২৪লাইভ’-এ ‘কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল’ শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে স্থানীয় নেতা-কর্মীরা ওই মিছিল করেন। কুমিল্লা–০৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে টানা নয়দিন ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন স্থানীয় নেতাকর্মীরা। এই আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকেরা দাবি করেন। সন্ধ্যায় টাউন হল মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে এসে সমাবেশ করে।

একই ঘটনার বিষয়ে ৪ নভেম্বর ২০২৫ তারিখে ‘ঢাকা পোস্ট’-এ প্রকাশিত ‘মনোনয়ন না পাওয়ায় কুমিল্লায় বিএনপি নেতা ইয়াছিনের সমর্থকদের মশাল মিছিল’ শিরোনামের প্রতিবেদনেও মিছিলের স্লোগান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। সেখানে ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ এবং ‘এই কুমিল্লার মাটি, ইয়াছিন ভাইয়ের ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগানের উল্লেখ রয়েছে।

ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের ধর্মঘটের সমর্থনে ঢাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মশাল মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৫ সালের ১১ নভেম্বর কুমিল্লা-৬ আসনে বিএনপি নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তাঁর সমর্থকদের বের করা মশাল মিছিলের। প্রায় এক বছর পুরোনো ওই ভিডিওকে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকার সাম্প্রতিক ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

বিএনপির পুরোনো কর্মসূচিকে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মিছিল বলে প্রচার

প্রকাশ: ০৪:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬