ঢাকা ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভর্তি পরীক্ষা নিতে পারবে সব পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

এর ফলে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে ভর্তি পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ১৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই সঙ্গে যাঁরা পুনরায় পরীক্ষা দিচ্ছেন, তাঁরা যাতে বিকল্প উপায়ে আবেদন করতে পারেন, সেই বিষয়ে পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ। তিনি নিজেই জনস্বার্থে রিটটি করেন বলে জানান। আদেশের বিষয়ে কামরুন নাহার বলেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেই সঙ্গে যাঁরা পুনরায় পরীক্ষা দিচ্ছেন, তাঁরা যাতে বিকল্প উপায়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারেন, সেই বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।

এর আগে ৯ নভেম্বর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয় ইউজিসি। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন গ্রহণ শুরু এবং ১ ফেব্রুয়ারির পর থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে ইউজিসির ওই সিদ্ধান্তের পরও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়।

আইনজীবী কামরুন নাহার বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের মধ্যে সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল ২৩ ডিসেম্বর প্রকাশিত হবে। এই পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের আগেই ভর্তি পরীক্ষা নিলে শিক্ষার্থীদের আবার পরীক্ষা দিয়ে আসলে লাভ হবে না। তাঁরা যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে না পারেন, এক বছরই অপেক্ষা করতে হবে। এতে তাঁরা হতাশায় ভুগবেন।

১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে সংযুক্ত

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও সমন্বয় কার্যক্রম জোরদার করতে ১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।

সংসদীয় কমিটি: ২১ জেলা মাদক পাচারের রুট 
ইয়াবা-আইস আসে তিন পথে

সংসদীয় কমিটি: ২১ জেলা মাদক পাচারের রুট
ইয়াবা-আইস আসে তিন পথে

দেশে মাদক পাচারের রুট হিসেবে ঝুঁকিপূর্ণ ২১ জেলা। স্থলসীমান্তের পাশাপাশি সাগর, উপকূলীয় এলাকা এবং নদীপথও মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্ণ রুট। এসব পথে ইয়াবা, ক্রিস্টাল মেথ বা আইস, ফেনসিডিল, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদক দেশে ঢুকছে। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে।

জনপ্রিয় টার্গেট

পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ

ভর্তি পরীক্ষা নিতে পারবে সব পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ

প্রকাশ: ১২:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬