১২:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের শরীরের গড় তাপমাত্রা কমছে, কারণ কী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৩১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

১৮৬০-এর দশকে জার্মান চিকিৎসক কার্ল ভুন্ডারলিখ মানুষের শরীরের তাপমাত্রা নিয়ে বিস্তৃত গবেষণা শুরু করেন। তখন চিকিৎসাবিজ্ঞানে জ্বরের প্রকৃতি নিয়ে একটি মৌলিক প্রশ্ন ছিল—জ্বর কি স্বতন্ত্র কোনো রোগ, নাকি শরীরের ভেতরে থাকা অন্য অসুস্থতার উপসর্গ?

সে সময় নিয়মিতভাবে থার্মোমিটার ব্যবহারের প্রচলন ছিল না। এমন পরিস্থিতিতে ভুন্ডারলিখ ১৫ বছর ধরে বিভিন্ন বয়সী নারী-পুরুষের শরীরের তাপমাত্রা পরিমাপ করেন। জার্মানির লাইপজিগের একটি হাসপাতালে চিকিৎসা নেওয়া ২৫ হাজার রোগীর বগলের নিচের তাপমাত্রা সংগ্রহ করেন তিনি। তাঁর সংগৃহীত তথ্যের সংখ্যা ছিল ১০ লাখের বেশি।

এসব তথ্য বিশ্লেষণ করে সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের গড় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট নির্ধারণ করেন ভুন্ডারলিখ। পরবর্তী সময়ে এই তাপমাত্রাই মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড হয়ে ওঠে। তাঁর নির্ধারিত হিসাব অনুযায়ী, শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা ১০০ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে তা জ্বরের নির্দেশক।

যদিও ভুন্ডারলিখের আগে অন্য গবেষকেরাও শরীরের স্বাভাবিক তাপমাত্রা সম্পর্কে একই ধরনের সিদ্ধান্তে পৌঁছেছিলেন, তাঁর গবেষণার বিশাল তথ্যভান্ডার ৩৭ ডিগ্রি সেলসিয়াসকে চিকিৎসাবিজ্ঞানে বিশেষ গুরুত্ব এনে দেয়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের চিকিৎসা ইতিহাসবিদ ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফিলিপ ম্যাকোভিয়াকের মতে, ভুন্ডারলিখের নির্ধারিত এই তাপমাত্রা পরবর্তী সময়ে সর্বজনীন রোগ নির্ণয়ের মানদণ্ড হিসেবে বিশেষ মর্যাদা লাভ করে।

তবে সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, মানুষের শরীরের স্বাভাবিক গড় তাপমাত্রা গত দেড়শ বছরে পরিবর্তিত হয়েছে। এতে প্রশ্ন উঠেছে, ভুন্ডারলিখের নির্ধারিত মূল মানদণ্ডে কোনো ত্রুটি ছিল কি না, নাকি আধুনিক জীবনযাত্রা ও পরিবেশগত পরিবর্তনের কারণে মানুষের শরীরের তাপমাত্রায় প্রকৃতপক্ষেই পরিবর্তন এসেছে।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ জুলি পারসনেট বলেন, শরীরের তাপমাত্রার স্বাভাবিক তারতম্য সম্পর্কে চিকিৎসাবিজ্ঞানে প্রতিষ্ঠিত অনেক ধারণার ভিত্তি তৈরি করেছিলেন ভুন্ডারলিখ। তিনি তাঁর গবেষণায় দেখতে পান, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা বয়স, লিঙ্গ ও দিনের সময়ভেদে পরিবর্তিত হয়। নারীদের শরীরের তাপমাত্রা পুরুষদের তুলনায় বেশি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের তাপমাত্রা কমে যায়। একই সঙ্গে দিনের বিভিন্ন সময়ে তাপমাত্রার তারতম্য ঘটে।

তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, দেড়শ বছর আগের মানুষের তুলনায় বর্তমান সময়ের মানুষের শরীরের গড় তাপমাত্রা কম। বিশেষ করে ১৯ শতকের শুরুর দিকের মার্কিন পুরুষদের তুলনায় বর্তমানে মার্কিন পুরুষদের শরীরের গড় তাপমাত্রা প্রায় শূন্য দশমিক ৫৯ ডিগ্রি সেলসিয়াস কম।

প্রায় এক দশক আগে পারসনেট ও তাঁর গবেষক দল যুক্তরাষ্ট্রের প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষের শরীরের তাপমাত্রা-সংক্রান্ত তিনটি বৃহৎ তথ্যভান্ডার বিশ্লেষণ করেন। ১৮৬২ থেকে ২০১৭ সালের মধ্যে সংগৃহীত এসব তথ্যের ভিত্তিতে তাঁরা দেখতে পান, প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের স্বাভাবিক গড় তাপমাত্রা ৯৭ দশমিক ৫ ডিগ্রি ফারেনহাইট বা ৩৬ দশমিক ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

পারসনেট বলেন, বর্তমান সময়ে প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের নতুন স্বাভাবিক তাপমাত্রা এই মাত্রার কাছাকাছি।

এর আগে ও পরবর্তী সময়ে পরিচালিত আরও কয়েকটি গবেষণায়ও একই ধরনের ফলাফল পাওয়া গেছে।

শুধু উন্নত দেশগুলোতেই নয়, উন্নয়নশীল ও আদিবাসী জনগোষ্ঠীর মধ্যেও শরীরের তাপমাত্রা কমে যাওয়ার প্রবণতা দেখা গেছে।

সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জুরিখের জীববিজ্ঞানী ও নৃতত্ত্ববিদ অ্যাড্রিয়ান ইয়াগি বলেন, আমাজন বৃষ্টিবনে বসবাসকারী আধা-যাযাবর আদিবাসী জনগোষ্ঠী সিমানে সম্প্রদায়ের মানুষের শরীরের গড় তাপমাত্রা ২০০০-এর দশকের শুরুর দিকে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। কিন্তু দুই দশকের দ্রুত আর্থসামাজিক পরিবর্তনের পর ২০১৮ সালে তাঁদের শরীরের গড় তাপমাত্রা কমে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বা ৯৭ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইটে নেমে আসে।

বিজ্ঞানীদের মতে, মানুষের শরীরের গড় তাপমাত্রা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ কাজ করতে পারে। পারসনেট মনে করেন, সামগ্রিকভাবে মানুষের স্বাস্থ্যের উন্নতি এই পরিবর্তনের অন্যতম কারণ। ভুন্ডারলিখের সময়ে মানুষের গড় আয়ু ছিল ৩৮ বছর। বর্তমানে তা প্রায় দ্বিগুণ হয়েছে। আগের তুলনায় সংক্রামক রোগের প্রকোপ কমেছে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে।

পারসনেট বলেন, অতীতের মানুষ বর্তমান সময়ের মতো সুস্থ জীবনযাপন করতেন না। তাঁদের মধ্যে যক্ষ্মা, গুরুতর দাঁতের রোগ, আমাশয়, বাতজ্বর ও অস্টিওমাইলাইটিসের মতো বিভিন্ন রোগের প্রকোপ ছিল। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, রোগ প্রতিরোধব্যবস্থা যখন এসব রোগের বিরুদ্ধে লড়াই করে, তখন শরীরের বিপুল পরিমাণ ক্যালরি খরচ হয়। ক্যালরি খরচের সঙ্গে তাপ উৎপাদনের সম্পর্ক রয়েছে। ফলে শরীরে রোগের প্রকোপ বেশি থাকলে তাপ উৎপাদনের পরিমাণও বাড়তে পারে।

সিমানে জনগোষ্ঠীর ক্ষেত্রেও স্বাস্থ্যগত উন্নতির প্রভাব দেখা গেছে। ইয়াগির মতে, টিকাদান কর্মসূচি ও উন্নত পয়োনিষ্কাশনব্যবস্থার কারণে এই জনগোষ্ঠীর সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তিনি জানান, ২০ বছর আগের তুলনায় বর্তমানে তাঁদের মধ্যে শৌচাগার ব্যবহার ও জুতা পরার প্রবণতা বেড়েছে। এর ফলে দূষিত মাটিতে খালি পায়ে হাঁটার মাধ্যমে হুকওয়ার্ম বা পরজীবী কৃমির সংক্রমণও কমেছে।

এ ছাড়া আধুনিক প্রযুক্তির কারণে ঘরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সহজ হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্তত ৮৮ শতাংশ বাড়িতে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। যুক্তরাজ্যেরও প্রায় একই অনুপাতে বাড়িতে কেন্দ্রীয় হিটিং ব্যবস্থা চালু রয়েছে।

পারসনেট বলেন, আধুনিক মানুষের জীবনের অধিকাংশ সময় এমন পরিবেশে কাটে, যেখানে বাইরের আবহাওয়া নির্বিশেষে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে। চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের পরিবেশকে ‘থার্মাল নিউট্রাল জোন’ বলা হয়। এমন পরিবেশে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে বাড়তি শক্তি ব্যয় করতে হয় না। তাঁর মতে, শরীরকে তাপমাত্রা নিয়ন্ত্রণে অতিরিক্ত কাজ করতে না হলে শক্তি উৎপাদনের প্রয়োজনও কমে যায়। ফলে শরীরে তাপ উৎপাদনের পরিমাণ কমতে পারে।

তবে শরীরের গড় তাপমাত্রা কমে যাওয়ার কারণ হিসেবে শুধু স্বাস্থ্য ও জীবনযাত্রার উন্নতিকে দায়ী করতে রাজি নন ফিলিপ ম্যাকোভিয়াক। তাঁর মতে, অতীতের তাপমাত্রা পরিমাপের যন্ত্রে ত্রুটি থাকার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। একবার ভুন্ডারলিখের ব্যবহৃত একটি কাচের থার্মোমিটার সরাসরি পরীক্ষা করার সুযোগ পান ম্যাকোভিয়াক। তিনি দেখতে পান, থার্মোমিটারটির ক্যালিব্রেশন বা পরিমাপের মাপকাঠি আধুনিক থার্মোমিটারের তুলনায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি দেখানোর মতো করে নির্ধারিত ছিল।

এ কারণে ওই থার্মোমিটার দিয়ে নেওয়া তাপমাত্রার রিডিং প্রকৃত তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি হয়ে থাকতে পারে বলে মনে করেন তিনি।

ম্যাকোভিয়াক জানান, সে সময় শরীরের তাপমাত্রা পরিমাপের প্রক্রিয়া ছিল বেশ জটিল ও সময়সাপেক্ষ। পারদযুক্ত কাচের থার্মোমিটারগুলো ছিল প্রায় এক ফুট লম্বা। এগুলো ব্যবহারের আগে ফুটন্ত পানি ও গলতে থাকা বরফের মতো নির্দিষ্ট তাপমাত্রার সাহায্যে ক্যালিব্রেশন করতে হতো।

এরপর রোগীদের ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত স্থির হয়ে শুয়ে থাকতে হতো। কারণ, থার্মোমিটারে শরীরের তাপমাত্রা সঠিকভাবে প্রদর্শিত হতে বেশ সময় লাগত। ম্যাকোভিয়াকের মতে, এসব সীমাবদ্ধতার কারণে ভুন্ডারলিখের নির্ধারিত গড় তাপমাত্রায় শুরু থেকেই ত্রুটি থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ভুন্ডারলিখ রোগীদের বগলের নিচের তাপমাত্রা পরিমাপ করেছিলেন। বর্তমানে শরীরের তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে মুখের ভেতর থেকে নেওয়া রিডিং বেশি প্রচলিত। ফলে অতীতের বগলের তাপমাত্রার সঙ্গে আধুনিক সময়ের মুখের তাপমাত্রার সরাসরি তুলনা করাও কঠিন।

গবেষণায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নির্ধারণে বয়স, লিঙ্গ, দিনের সময় এবং উচ্চতা ও ওজনের প্রভাব চিহ্নিত করা হয়েছে।

বয়স: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের তাপমাত্রা কমে যায়। ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ওয়ালিদ জাভেইদের মতে, বয়স বাড়লে বিপাকীয় প্রক্রিয়া বা মেটাবলিজমের গতি কমে যায়। একই সঙ্গে শারীরিক সক্রিয়তাও কমে আসে। ফলে শরীর কম শক্তি ব্যবহার করে এবং তাপ উৎপাদনের পরিমাণও হ্রাস পায়।

লিঙ্গ: পুরুষদের তুলনায় নারীদের শরীরের তাপমাত্রা সাধারণত বেশি থাকে। পারসনেট বলেন, মাসিক চক্রের কারণে শরীরের তাপমাত্রায় সাময়িক বৃদ্ধি ঘটে। তবে এই প্রভাব বাদ দিলেও বয়স্ক নারীদের শরীরের তাপমাত্রা পুরুষদের তুলনায় বেশি থাকে। কেন এমন হয়, তা বিজ্ঞানীরা এখনো নিশ্চিতভাবে জানেন না। তাঁর মতে, নারী ও পুরুষের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক ব্যবস্থায় পার্থক্য রয়েছে।

দিনের সময়: শরীরের তাপমাত্রা মানুষের দৈনিক জৈবিক ছন্দ বা সার্কাডিয়ান রিদম অনুসরণ করে। বোস্টন চিলড্রেনস হাসপাতাল ও ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের রিউমাটোলজিস্ট জোনাথন হাউসম্যানের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে শরীরের তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ে থাকে। অন্যদিকে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। দিনের বেলায় শারীরিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার কারণেই এমনটি ঘটে বলে ধারণা করা হয়।

উচ্চতা ও ওজন: মানুষের উচ্চতা ও ওজনও শরীরের তাপমাত্রায় প্রভাব ফেলে। পারসনেটের ব্যাখ্যা অনুযায়ী, উচ্চতা বাড়লে শরীরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। ফলে শরীর থেকে বেশি তাপ বেরিয়ে যায় এবং তাপমাত্রা কমে। অন্যদিকে শরীরের ওজন বাড়লে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায়।

ভুন্ডারলিখের থার্মোমিটারের ক্যালিব্রেশনে ত্রুটি থাকার সম্ভাবনা তুলে ধরলেও পারসনেট মনে করেন, শুধু এই কারণ দিয়ে অতীতের মানুষের শরীরের বেশি তাপমাত্রার ব্যাখ্যা দেওয়া যায় না। তিনি ও তাঁর গবেষক দল ১৮৬২ থেকে ১৯৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ইউনিয়ন আর্মির সাবেক সেনাসদস্যদের শরীরের তাপমাত্রা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, যেসব ব্যক্তির জন্ম আগে, তাঁদের শরীরের গড় তাপমাত্রা পরবর্তী সময়ে জন্ম নেওয়া ব্যক্তিদের তুলনায় বেশি ছিল।

পারসনেট বলেন, গবেষকেরা একই সময়ে বিভিন্ন বছরে জন্ম নেওয়া ব্যক্তিদের তাপমাত্রা তুলনা করেছেন। একই সঙ্গে একই বছরে জন্ম নেওয়া ব্যক্তিদের বিভিন্ন সময়ে পরিমাপ করা তাপমাত্রার তথ্যও বিশ্লেষণ করেছেন। এর মাধ্যমে যন্ত্রের ক্যালিব্রেশনের প্রভাবকে বয়স ও জন্মসালের প্রভাব থেকে আলাদা করা সম্ভব হয়েছে।

তাঁদের গবেষণায় দেখা যায়, মানুষের জন্মসালের সঙ্গে শরীরের গড় তাপমাত্রার একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ, শুধু তাপমাত্রা পরিমাপের যন্ত্রের পরিবর্তনের কারণে এই পার্থক্য তৈরি হয়নি। পরবর্তী সময়ে পারসনেটের দল আরও দুটি আধুনিক তথ্যভান্ডার বিশ্লেষণ করে একই ধরনের ফলাফল পায়। এসব তথ্য ১৯৭১ থেকে ২০১৭ সালের মধ্যে সংগ্রহ করা হয়েছিল। ওই সময় এমন থার্মোমিটার ব্যবহার করা হয়েছিল, যেগুলোর ক্যালিব্রেশন একই মানদণ্ডে করা হয়েছে বলে ধারণা করা হয়।

ফলে গবেষকদের ধারণা, মানুষের শরীরের গড় তাপমাত্রা কমে যাওয়ার পেছনে প্রকৃত শারীরিক ও পরিবেশগত পরিবর্তনের ভূমিকা রয়েছে।

৩৭ ডিগ্রি সেলসিয়াস কি এখনো স্বাভাবিক তাপমাত্রার মানদণ্ড?

সাম্প্রতিক গবেষণার ফলাফল মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রার প্রচলিত মানদণ্ড ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইটের গুরুত্ব নতুন করে বিবেচনার দাবি তুলেছে। কিৎসাবিজ্ঞানের বহুল ব্যবহৃত দুটি গুরুত্বপূর্ণ তথ্যসূত্র ইতোমধ্যে এ বিষয়ে পরিবর্তন এনেছে। এর মধ্যে রয়েছে হ্যারিসন’স প্রিন্সিপলস অব ইন্টারনাল মেডিসিন এবং চিকিৎসকদের ব্যবহৃত অনলাইন চিকিৎসা-তথ্যভান্ডার ‘আপটুডেট’।

তবে বিশেষজ্ঞদের মতে, নিজের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সম্পর্কে ধারণা রাখা উপকারী হলেও একটি নির্দিষ্ট সংখ্যাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়। অ্যাড্রিয়ান ইয়াগি বলেন, তাপমাত্রার এ ধরনের সীমাকে কঠোর বিভাজনরেখা হিসেবে বিবেচনা করা ঠিক নয়। কারণ, ৩৬ দশমিক ৯৯ ডিগ্রি সেলসিয়াস এবং ৩৭ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাস্তবিক অর্থে বড় কোনো পার্থক্য নেই।

তবে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়া বা বেড়ে যাওয়া গুরুতর শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের তাপমাত্রা সাধারণত ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা ৯৬ ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে গেলে কিংবা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইটের ওপরে উঠে গেলে তা বিশেষভাবে উদ্বেগের বিষয়। এ ধরনের তাপমাত্রা শরীরের ভেতরে গুরুতর কোনো সমস্যা চলার সংকেত দিতে পারে।

বিজ্ঞানীদের গবেষণায় এখন পর্যন্ত যে চিত্র উঠে এসেছে, তাতে ৩৭ ডিগ্রি সেলসিয়াসকে মানুষের শরীরের অপরিবর্তনীয় স্বাভাবিক তাপমাত্রা হিসেবে বিবেচনার সুযোগ কমছে। বরং বয়স, লিঙ্গ, শারীরিক গঠন, দৈনিক জৈবিক ছন্দ, স্বাস্থ্যগত অবস্থা ও জীবনযাত্রার পরিবর্তন বিবেচনায় নিয়ে শরীরের স্বাভাবিক তাপমাত্রা মূল্যায়নের প্রয়োজনীয়তাই সামনে আসছে।

প্রথমবার মানবদেহে এআই-তৈরি ভাইরাস প্রবেশ করালেন বিজ্ঞানীরা

গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভাইরাস। প্রচলিত অ্যান্টিবায়োটিকে কাজ না হওয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে নতুন সম্ভাবনা তৈরি করতে যুক্তরাষ্ট্রের এক রোগীর শরীরে প্রথমবারের মতো এ ধরনের ভাইরাস প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে ক্য

সূচনায়ই থেমে গেছে নতুন বরফযুগ, দাবি বিজ্ঞানীদের

জলবায়ু পরিবর্তনের কারণে জীবাশ্ম জ্বালানি পোড়ানোয় বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়েছে। এর প্রভাবে পৃথিবীতে পরবর্তী বরফযুগের সূচনা সম্ভবত থেমে গেছে। কানাডার আর্কটিক অঞ্চলের একটি বরফস্তর নিয়ে নতুন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

তুরস্কের প্রস্তর যুগের জনপদে ১১ হাজার বছর আগের মানুষের গল্প

তুরস্কের পূর্বাঞ্চলে প্রস্তর যুগের এক প্রাচীন জনপদে সন্ধান মিলেছে প্রায় ১১ হাজার বছর আগের মানুষের জীবনযাপন, বিশ্বাস, মৃত্যু ও সামাজিক রীতিনীতির নানা নিদর্শন। পাথরের স্তম্ভ, চিতাবাঘ ও ষাঁড়ের অবয়ব, মানুষের কঙ্কাল এবং মুখ বন্ধ করা অবস্থায় খোদাই করা একটি ক্ষুদ্র মূর্তি প্রত্নতাত্ত্বিকদের সামনে…

জনপ্রিয় টার্গেট

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মানুষের শরীরের গড় তাপমাত্রা কমছে, কারণ কী

প্রকাশ: ১১:৩১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬