১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে হাইকমিশনে আবেদন আইনি সংস্থার: রয়টার্স

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

শেখ হাসিনার এই আবেদনকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের পথে একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ শাসনের অবসানের দুই বছরেরও বেশি সময় পর তাঁর এই উদ্যোগ এমন এক সময়ে সামনে এল, যখন দেশে তাঁর রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

এর আগে শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সকে ই-মেইলে জানিয়েছিলেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। আজ সোমবার তাঁর সহযোগীরা জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থান দমনে মানবাধিকার লঙ্ঘনের মতো সহিংস বলপ্রয়োগের নির্দেশ দেওয়ার দায়ে তাঁকে এই সাজা দেওয়া হয়। তবে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তাঁর বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে যেসব খবর প্রকাশিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা বিনীতভাবে অনুরোধ করছি—আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।’

চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং ‘আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদে উল্লেখিত বাধ্যবাধকতা’ অনুসরণ করে তাঁর আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় বাংলাদেশ সরকারের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

রাজনৈতিক সমর্থন দেখাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

নবীন বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে। জনগণ নির্বাচনে ভোট দিয়ে যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছেন, সেটি এখন জনগণের ইশতেহার ও জনগণের দলিল। সেই ইশতেহার বাস্তবায়নে প্রশাসনিক দায়িত্ব আন্তরিকতার সঙ্গে…

নামের মিলে কারাগারে থাকা আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

নির্দেশ অনুযায়ী অনুসন্ধান করে হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা মো. আলমাস এবং দণ্ডপ্রাপ্ত মো. আলমাছ দুজন ভিন্ন ব্যক্তি। প্রকৃত আসামি কানাডায় অবস্থান করছেন…

ভূমির নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সুপারিশ

‘সাব-রেজিস্ট্রার অফিসে অনেক দলিল হয়। মূলত দলিলটা হলো জমির। জমির দলিলের সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের সম্পর্ক, আইন মন্ত্রণালয়ের সঙ্গে নয়। এ জন্য তারা (সরকার) চাচ্ছে সবকিছু এক ছাতার নিচে আনতে, যাতে গ্রাহকেরা এক জায়গা থেকেই সব সেবা পান। এটাই মূল কথা…

জনপ্রিয় টার্গেট

শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে হাইকমিশনে আবেদন আইনি সংস্থার: রয়টার্স

শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে হাইকমিশনে আবেদন আইনি সংস্থার: রয়টার্স

প্রকাশ: ১১:১৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬