ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক অসন্তোষে গাজীপুর-আশুলিয়ায় ১৭ কারখানায় ছুটি, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে অবরোধ উঠে যায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন। ওই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

বৃহস্পতিবারের আন্দোলনে আহত এক শ্রমিক মারা গেছেন—এমন খবর (গুজব) ছড়িয়ে পড়লে শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় আশপাশের ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আন্দোলন চলাকালে শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা শ্রমিকদের আন্দোলন উসকে দিয়েছেন। তাঁরা বর্তমানে কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা আন্দোলন করেন। এ সময় আশপাশের ১১টি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আসেন। বিক্ষোভের মুখে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, আশুলিয়ার শিল্পাঞ্চলেও শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে। শনিবার সকালে ছয়টি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে উপস্থিত হলেও উৎপাদনকাজে অংশ নেননি। পরে কর্তৃপক্ষ কারখানাগুলোতে দিনের জন্য ছুটি ঘোষণা করে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ তিন দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। এ পরিস্থিতিতে সরকার মজুরি বোর্ড গঠন করলেও নতুন বেতন কাঠামো এখনো ঘোষণা করা হয়নি। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়ে গেছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শনিবার আশুলিয়া বা সাভারে নতুন করে শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি। তবে শ্রমিকেরা কাজে অংশ না নেওয়ায় ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে আগে থেকেই আরও ৪০টি কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা কবে খুলবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সাভারের হেমায়েতপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা আন্দোলন করলেও শনিবার সেখানকার সার্বিক পরিস্থিতি শান্ত ছিল। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজ করেছেন।

শ্রমিক বিক্ষোভ ও কারখানা বন্ধের ঘটনায় দুই শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। তবে গাজীপুরের চন্দ্রা এলাকায় অবরোধ তুলে নেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকাসহ তিন শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোনে নজরদারি

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে ধারণ করা লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল। এ ছাড়া সভায় শিল্প খাতের সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা হবে।

সৌরবিদ্যুৎ ব্যবহারে ১৩ লাখ টাকা সাশ্রয় ডাক বিভাগের

ডাক অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে ১৪টি এমপিসির সৌর প্যানেল থেকে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোর নিজস্ব চাহিদা পূরণে সরাসরি ব্যবহার করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’—ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

শ্রমিক অসন্তোষে গাজীপুর-আশুলিয়ায় ১৭ কারখানায় ছুটি, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

প্রকাশ: ০২:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬