ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘শুধু রাজধানী নয়, দেশের সব শহরই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আজ শনিবার ​রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘নগর সংলাপ’-এ অধ্যাপক আদিল এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ।

অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ‘আমরা প্রায়ই ভাবি শুধু ঢাকাই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। কিন্তু বাস্তবতা হলো—কুমিল্লা, ময়মনসিংহ, গাজীপুর বা নারায়ণগঞ্জসহ দেশের প্রতিটি শহরের বাতাস ও পানির মান অত্যন্ত খারাপ। সব শহরই এখন ধুঁকছে।’

তিনি বলেন, উন্নত শহর গড়তে হলে স্থানীয় সরকারের ভূমিকা অপরিহার্য। অথচ দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে কেবল ময়লা পরিষ্কার ও মশা নিধনের সংস্থায় পরিণত করা হয়েছে। পরিকল্পনা প্রণয়নে তাদের কোনো অংশীদারত্ব রাখা হয়নি।

​এই নগর পরিকল্পনাবিদ অভিযোগ করেন, ২০২২ সালে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়নের পর গত চার বছরে তিনবার তা সংশোধন করা হয়েছে, কিন্তু কোনোবারই স্থানীয় সরকার বা সিটি করপোরেশনকে জিজ্ঞেস করা হয়নি। একটি এলাকায় ৫-৬ তলা ভবনের উপযোগী অবকাঠামো ও ইউটিলিটি সেবা থাকার পরও উন্নয়ন কর্তৃপক্ষ এলাকাবাসী বা স্থানীয় সরকারের মতামত না নিয়েই ১৪ তলা ভবনের অনুমোদন দিচ্ছে। ফলে আলো-বাতাস বন্ধ হওয়ার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ভেঙে পড়ছে।

​সংলাপে সংস্থাগুলোর সমন্বয়হীনতার সমালোচনা করে আদিল মুহাম্মদ খান বলেন, এক সংস্থা রাস্তা তৈরি করে, অন্য সংস্থা কোনো সমন্বয় ছাড়াই তা কেটে ফেলে। সামান্য অনুমতি ফি দিয়ে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়, কিন্তু স্থানীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। মূলত দুর্নীতির সুযোগ তৈরি করতেই এই বিশৃঙ্খল অবস্থা জিইয়ে রাখা হয়েছে। ​

স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে তিনি আরও বলেন, দলীয়করণ এবং দীর্ঘদিন ধরে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় স্থানীয় সরকারের ওপর সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস তলানিতে ঠেকেছে। প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়।

নগর সংলাপে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ। সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইমনের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক অমিতোষ পাল, পরিকল্পনাবিদ প্রকৌশলী মো. নুরুল্লাহ প্রমুখ।

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল। এ ছাড়া সভায় শিল্প খাতের সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা হবে।

সৌরবিদ্যুৎ ব্যবহারে ১৩ লাখ টাকা সাশ্রয় ডাক বিভাগের

ডাক অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে ১৪টি এমপিসির সৌর প্যানেল থেকে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোর নিজস্ব চাহিদা পূরণে সরাসরি ব্যবহার করা হয়েছে।

সার নিয়ে ‘অপপ্রচার’, সতর্ক থাকার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের

সারের ভেজাল ও নকল-বিষয়ক ‘অপপ্রচার’ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। আজ শুক্রবার রাতে কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’—ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

‘শুধু রাজধানী নয়, দেশের সব শহরই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে’

প্রকাশ: ০১:৫৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬