আজ রোববার সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশে রওনা হন।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ইন্টারপোলের বায়োট্যারোরিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি আগামী ৩ থেকে ৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে অবস্থিত ইন্টারপোল সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধি, অণুজীব ও জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদগণ অংশ নেবেন।
সম্মেলনের মূল লক্ষ্য হবে বিশ্বজুড়ে বর্তমান ও উদীয়মান জীবাণু নিরাপত্তার (বায়োসিকিউরিটি) ঝুঁকি পর্যালোচনা করা। একই সঙ্গে সম্ভাব্য বায়োট্যারোরিজম বা জীবাণুভিত্তিক হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হবে।

দৈনিক টার্গেট 

























