ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উপবৃত্তির টাকা না পাওয়া

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

গ্রামীণ এলাকার অনেক দরিদ্র পরিবারের কাছে উপবৃত্তির এই টাকা সন্তানদের পড়াশোনার খরচ চালানোর বড় অবলম্বন। কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম রায় ও অফিস সহকারী সাজ্জাদ হোসেনের মধ্যে সমন্বয়হীনতার কারণে কোমলমতি শিক্ষার্থীরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে। অফিস সহকারীর বক্তব্য অনুযায়ী, প্রধান শিক্ষক নিজে বাইরের কম্পিউটারের দোকান থেকে কাজটি করে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে সাড়ে ৫ হাজার টাকা নিয়েছিলেন, কিন্তু দোকানদারকে সামান্য কিছু টাকা দিয়ে আর কোনো খোঁজখবর রাখেননি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে আসীন ব্যক্তির কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও অপেশাদার আচরণ কোনোভাবেই প্রত্যাশা করা যায় না।

নিজের এই চরম ব্যর্থতা ও অনিয়মের দায় স্বীকার করার পরিবর্তে প্রধান শিক্ষক অত্যন্ত নির্লজ্জভাবে সাফাই গেয়েছেন, দেশের আরও বেশ কিছু বিদ্যালয়ে নাকি অনলাইন নিবন্ধন হয়নি। অন্য কোথাও অনিয়ম হলে নিজের অপরাধ বৈধ হয়ে যায় না, একজন শিক্ষকের মুখে এমন যুক্তি কেবল হাস্যকর নয়, বরং শিক্ষকতা পেশার নৈতিকতার প্রতি চরম অবমাননা।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বদরগঞ্জের ইউএনও অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে আশ্বাস দিয়েছেন, আমরা তার দ্রুত ও দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই। শুধু লোকদেখানো তদন্ত কমিটি গঠন করে বিষয়টি ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা যেন করা না হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষক ও অফিস সহকারীর মধ্যে কার কতটুকু অপরাধ রয়েছে, তা নিরূপণ করতে হবে এবং শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে আদায় করা সমস্ত অর্থ অবিলম্বে তাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সরকারি দায়িত্বে চরম অবহেলা ও দুর্নীতির দায়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাতে ঘটনাটি একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে বিবেচিত হয় ভবিষ্যতে।

শুধু দোষী ব্যক্তিদের শাস্তি দিলেই এর পূর্ণাঙ্গ সমাধান হবে না; বরং বঞ্চিত ৫৯ জন শিক্ষার্থীর টাকা পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপেই শুধু এই অসহায় শিক্ষার্থীরা তাদের ন্যায্য পাওনা ফিরে পেতে পারে।

বয়স ২ বছর ১০ মাস

শিরোনামটি পড়লে কী মনে হয়? এমনকি মনে হয় যে একটি দারুণ রোমাঞ্চকর কোনো সংবাদের শিরোনাম এটি? ২ বছর ১০ মাস বয়সে কোনো মেধাবী শিশু জটিল কোনো অঙ্কের সমাধান করে ফেলেছে? কিংবা ঘটনাটি কি এ রকম যে চাঁদে অভিযান চালানোর জন্য কোনো শিশু চড়ে বসেছে কোনো চন্দ্রযানে? নাকি ২ বছর ১০ মাস বয়সী কোনো শিশু…

মঈদুল হাসান

মঈদুল হাসান

তাজউদ্দীন আহমদের বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন। নীতিনির্ধারণী পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২৫ সালে একুশে পদক এবং ২০২৬ সালে মুক্তিযুদ্ধ গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।

সাউন্ড বক্স

এবার পাখিশিকারিরা বেশ একটা অভিনব উপায় বের করেছে। সাউন্ড বক্সে পাখির ডাক শুনিয়ে অন্য পাখিদের আকৃষ্ট করে ফাঁদে ফেলে শিকার করার বুদ্ধিটা যার মাথায় এল, তাকে ‘পুরস্কৃত’ করা উচিত! সেই ‘পুরস্কার’ হতে পারে এক বছরের কারাদণ্ড অথবা ১ লাখ টাকা জরিমানা। ঘটনার পুনরাবৃত্তি হলে ‘পুরস্কার’ দ্বিগুণ!

জনপ্রিয় টার্গেট

উপবৃত্তির টাকা না পাওয়া

প্রকাশ: ০৭:৪৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬