ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঋতু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধের উপায় জেনে নিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আমাদের দেশে প্রধানত কিছু নির্দিষ্ট রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। সেগুলোর মধ্যে রয়েছে—

সর্দি-কাশি ও ইনফ্লুয়েঞ্জা (ফ্লু): এটি এই সময়ের সাধারণ রোগ।

ভাইরাল জ্বর ও ডেঙ্গু: ঋতু বদলের সঙ্গে মশার উপদ্রব বাড়ায় ডেঙ্গু ও সাধারণ ভাইরাসের প্রকোপ বাড়ে।

শ্বাসতন্ত্রের সংক্রমণ (নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস): বিশেষ করে শিশু ও প্রবীণেরা বেশি আক্রান্ত হন।

হাঁপানি (অ্যাজমা) ও অ্যালার্জিজনিত সমস্যা: ধুলাবালু ও আবহাওয়ার শুষ্কতার কারণে।

গ্যাস্ট্রোএন্টারাইটিস বা ডায়রিয়া: খাদ্যে ও পানীয়তে জীবাণু সংক্রমণের কারণে।

হাম, চিকেন পক্স ও কনজাংটিভাইটিস (চোখ ওঠা): এই সময়ে এগুলো ছোঁয়াচে রোগ হিসেবে ছড়িয়ে পড়ে।

ঋতু পরিবর্তনের সময় রোগাক্রান্ত হওয়ার পেছনে বেশ কিছু প্রাকৃতিক ও জৈবিক কারণ রয়েছে—

ভাইরাসের রূপান্তর ও বিস্তার: তাপমাত্রা কমবেশি হওয়ায় রাইনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য জীবাণু বেঁচে থাকা ও দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ বাড়ে।

রোগ প্রতিরোধক্ষমতার দুর্বলতা: হঠাৎ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে শরীর মানিয়ে নিতে সময় নেয়। এই ট্রানজিশনাল সময়ে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়।

বাতাসের আর্দ্রতা ও ধূলিকণা: বাতাসে ধূলিকণা ও পরাগরেণুর পরিমাণ বাড়ায় অ্যালার্জি ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে।

দূষিত পানীয় ও খাবার: গরমে বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় খাবার দ্রুত নষ্ট হয়। ফলে পানিবাহিত রোগের জীবাণু সহজে শরীরে প্রবেশ করে।

পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি: ভিটামিন সি সমৃদ্ধ ফল (কমলা, লেবু, পেয়ারা) এবং পুষ্টিকর খাবার বেশি খেতে হবে। দিনে ৮ থেকে ১০ গ্লাস নিরাপদ ও ফোটানো পানি পান করুন।

ব্যক্তিগত পরিচ্ছন্নতা: বাইরে থেকে এসে বা খাওয়ার আগে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধুতে হবে। বাইরে গেলে মাস্ক ব্যবহার করা উচিত।

মশার উপদ্রব রোধ: বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না এবং মশারি ব্যবহার করতে হবে।

পোশাকের সতর্কতা: আবহাওয়া বুঝে পোশাক পরুন। ঠান্ডা লাগতে পারে—এমন জায়গায় হালকা গরম কাপড় ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।

লক্ষণগুলো মৃদু হলে বাড়িতে কিছু প্রাথমিক যত্ন নেওয়া যেতে পারে।

জ্বরের জন্য: তাপমাত্রা বাড়লে প্যারাসিটামল খাওয়া যেতে পারে এবং কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে সারা শরীর মুছে দিতে হবে।

হাইড্রেশন বা পানির সমতা বজায় রাখা: ডায়রিয়া বা বমি হলে প্রচুর পরিমাণে ওরাল স্যালাইন, ডাবের পানি বা ফলের রস খাওয়াতে হবে।

গলাব্যথা ও কাশির জন্য: কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে গার্গল করা এবং আদা-মধু দিয়ে তুলসীপাতার রস খাওয়া উপকারী।

বিশ্রাম: রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে এবং হালকা ও ঝাল মসলা ছাড়া সহজপাচ্য খাবার দিতে হবে।

শীত আসার আগে তৈরি করুন নিজেকে

শীত আসার আগে তৈরি করুন নিজেকে

শীত আসছে। প্রকৃতি তার আগমনী বার্তা দিচ্ছে ধীরে ধীরে। কখনো মিষ্টি রোদ, আবার কখনো রাতে হালকা বৃষ্টি, এই পালাবদলে ভোরের ঠান্ডায় গুটিয়ে আসছে শরীর। আবহাওয়া বদলের এই সময়ে ঠান্ডা লাগা, সর্দি-কাশির মতো সমস্যা এড়াতে এবং শরীরের দুর্গ শক্ত করতে নিজেকে আগে থেকে প্রস্তুত করা জরুরি।

দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছেন কোটি কোটি নারী

সন্তান জন্মদান একজন নারীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। চিকিৎসাবিজ্ঞানের উন্নতির ফলে ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বব্যাপী মাতৃমৃত্যুর হার ৪০ শতাংশ কমেছে। কিন্তু মাতৃমৃত্যু রোধের এই সাফল্যের আড়ালে চাপা পড়ে যাচ্ছে প্রসব-পরবর্তী দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক জটিলতার বিষয়টি।

হালকা ঠান্ডার সকাল শুরু হোক আদা-লেবুতে

হালকা ঠান্ডার সকাল শুরু হোক আদা-লেবুতে

কয়েক দিন ধরে হালকা ঠান্ডার মিষ্টি আমেজে সকাল শুরু হচ্ছে। শেষরাতের দিকে অনেকেরই ঠান্ডা লাগছে বেশ। তাই ঘুম থেকে উঠে গলা ভার বা ম্যাজমেজে ভাব জড়িয়ে থাকছে শরীর ও মনে। এমন ভাব দূর করতে এক মুঠো আদা-লেবুর ‘জিঞ্জার শট’ আপনার পুরো শরীরকে নিমেষে চাঙা করে তুলতে পারে।

জনপ্রিয় টার্গেট

ঋতু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধের উপায় জেনে নিন

প্রকাশ: ১১:১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬