এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮৯ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে বিভিন্ন দেশ থেকে মোট ৩০ হাজার ৩২৮ দশমিক ৮১ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। পরের অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন ডলারে।

আরিফুল হক চৌধুরী বলেন, গত অর্থবছরে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি থেকে ৪ হাজার ২৬৪ দশমিক ৩৬ মিলিয়ন ডলার এলেও ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন ডলারে।

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। দেশটি থেকে ২০২৪-২৫ অর্থবছরে ৩ হাজার ১৬৮ দশমিক ৫৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন ডলার।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স ৪ হাজার ১৬৮ দশমিক ১৭ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৪ হাজার ৫৮৩ দশমিক ৯১ মিলিয়ন ডলার, মালয়েশিয়া থেকে ২ হাজার ৮০৪ দশমিক ৮২ মিলিয়ন থেকে বেড়ে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন ডলার হয়েছে।

ওমান থেকে রেমিট্যান্স ১ হাজার ৬৬৪ দশমিক ৭৩ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২ হাজার ৪৮ দশমিক ১৫ মিলিয়ন ডলার এবং ইতালি থেকে ১ হাজার ৬৫২ দশমিক ৫৮ মিলিয়ন থেকে বেড়ে ২ হাজার ৫১ দশমিক ৫৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

কুয়েত থেকে রেমিট্যান্স ১ হাজার ৬২৩ দশমিক ৮৯ মিলিয়ন থেকে বেড়ে ১ হাজার ৭৬৩ দশমিক ৭৩ মিলিয়ন ডলার এবং কাতার থেকে ১ হাজার ২০৫ দশমিক ৩৮ মিলিয়ন থেকে বেড়ে ১ হাজার ৫৫৮ দশমিক ৫৩ মিলিয়ন ডলার হয়েছে।

সিঙ্গাপুর থেকে রেমিট্যান্স ৯৮৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে ১ হাজার ৪৯৩ দশমিক ৯২ মিলিয়ন ডলার, দক্ষিণ আফ্রিকা থেকে ৪০২ দশমিক ৯১ মিলিয়ন থেকে বেড়ে ৬৬৮ দশমিক ৭৩ মিলিয়ন ডলার হয়েছে।

ফ্রান্স থেকে রেমিট্যান্স ৩৩৫ দশমিক ৫৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৪৭১ দশমিক ৪৪ মিলিয়ন ডলার এবং গ্রিস থেকে ১৮৫ দশমিক ১১ মিলিয়ন থেকে বেড়ে ২০৩ দশমিক ৮২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এ ছাড়া জর্ডান থেকে রেমিট্যান্স ১৬৮ দশমিক ১৭ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২৪৬ দশমিক ৩৬ মিলিয়ন ডলার এবং অস্ট্রেলিয়া থেকে ১৯৭ দশমিক ৯ মিলিয়ন থেকে বেড়ে ২৫৮ দশমিক ১৬ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

সার্বিকভাবে রেমিট্যান্স বাড়লেও কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ থেকে এর প্রবাহ কমেছে। সবচেয়ে বড় পতন হয়েছে যুক্তরাষ্ট্র থেকে।

২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ৩ হাজার ৩৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে নেমেছে। অর্থাৎ এক বছরে দেশটি থেকে রেমিট্যান্স কমেছে প্রায় ৩৫ দশমিক ৯ শতাংশ।

কানাডা থেকেও রেমিট্যান্স কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি থেকে ২২০ দশমিক ৯৮ মিলিয়ন ডলার এলেও পরের অর্থবছরে তা কমে হয়েছে ১১০ দশমিক ৫৫ মিলিয়ন ডলার, যা প্রায় ৫০ শতাংশ কম।

এ ছাড়া মালদ্বীপ থেকে রেমিট্যান্স ১৪১ দশমিক ০৯ মিলিয়ন ডলার থেকে কমে ১১৭ দশমিক ৯৪ মিলিয়ন ডলার এবং মরিশাস থেকে ১৪৩ দশমিক ৭১ মিলিয়ন ডলার থেকে কমে ৮২ দশমিক ৩৫ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে পাইলট অপারেটেড রিলিফ ভালভ জটিলতার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্ধারিত সময় পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, প্রয়োজন হলে ইউনিট-২-এর ভালভ ইউনিট-১-এ প্রতিস্থাপন কিংবা বিদ্যমান…

আগস্ট মাসে ৭০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন ৫৩৬ জন। এই মাসে রাজনৈতিক সহিংসতা ও হতাহতের সংখ্যা জুলাইয়ের তুলনায় বেড়েছে। গত জুলাইয়ে ৪৫টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হন ছয়জন, আহত হন ১৬৪ জন।

ছিলাম বললে ভুল হবে, এখনো আছি। আমি রিহ্যাবে আছি। শুধুমাত্র আপনাদের ভালোবাসা, এই কারণে আমাকে আসতে হয়েছে। আমার চিকিৎসা এখনো শেষ হয় নাই। মাননীয় স্পিকার, আজকের এই দিনটি আমার রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন এবং চিরস্মরণীয় একটি দিন। ২০০৬ সালের পর দীর্ঘ প্রায় দুই দশক পেরিয়ে আজ আবার মহান জাতীয়…

জনপ্রিয় টার্গেট

এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে

প্রকাশ: ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬