আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫০ জন, ময়মনসিংহে ৮৩, চট্টগ্রামে ২৯৫, খুলনায় ২২১, রাজশাহীতে ১৪৮, রংপুরে ৬৭, বরিশালে ২১৩ ও সিলেট বিভাগে ১৩ জন রয়েছে।
এ সময়ে মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রাম বিভাগের ও একজন খুলনা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে মারা যায় ১৭৪ জন, যা এ বছরের এক মাসে সর্বোচ্চ মৃত্যু। নভেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৩৩ জন।

দৈনিক টার্গেট 

























