ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ডিসেম্বরের শুরুতে কমতে পারে তাপমাত্রা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ রোববার (২৯ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য এ পূর্বাভাস কার্যকর থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে ১ ও ২ ডিসেম্বর রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ৩ ডিসেম্বর রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া পরবর্তী পাঁচ দিনের শেষ দিকে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

ঢাকা ও আশপাশের আবহাওয়ার আজকের বুলেটিনে বলা হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আমবাগানে ৩৩ দশমিক ৫ এবং চট্টগ্রামে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস। ডিমলায় ১৩ এবং শ্রীমঙ্গলে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে রোববার সকাল ৬টার আগের গত ২৪ ঘণ্টায় দেশের কোনো আবহাওয়া পর্যবেক্ষণাগারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

ঢাকার আবহাওয়া আজ থাকবে যেমন

ঢাকার আবহাওয়া আজ থাকবে যেমন

অগ্রহায়ণের মাঝামাঝিতে এসে ভোরবেলা শীতের আভাস পাওয়া যায়। তবে তাপমাত্রা এখনো শীতের মাত্রায় পৌঁছায়নি। আজ রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসের বুলেটিনে দেখা যায়, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক

রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর উভয় তীর থেকে ১০০ মিটারের (৩০০ ফুট) মধ্যে নতুন যেকোনো ধরনের সরকারি ও বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

লাহোরে দুর্যোগপূর্ণ মাত্রায় বায়ুদূষণ, ঢাকার অবস্থা যেমন

শীতের মৌসুম আসতে শুরু করলেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দূষণের মাত্রা অত্যধিক বেড়ে যায়। আজ সকালে দেখা গেল, পাকিস্তানের লাহোর বায়ুমানের অবস্থা দুর্যোগপূর্ণ। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তালিকার শীর্ষে রয়েছে লাহোর। শহরটির আইকিউ স্কোর ৪০২।

জনপ্রিয় টার্গেট

দেশে ডিসেম্বরের শুরুতে কমতে পারে তাপমাত্রা

দেশে ডিসেম্বরের শুরুতে কমতে পারে তাপমাত্রা

প্রকাশ: ০১:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬