ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট: ফায়ার সার্ভিসের ডিজি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ শনিবার দুপুরে রাজধানীর কাজী আলাউদ্দীন রোডে অবস্থিত ফায়ার সার্ভিস সদর দপ্তরে শারদীয় দুর্গোৎসবে অগ্নিনিরাপত্তা নিয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এসব তথ্য জানান।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, রিসোর্টটি পরিচালনার জন্য তাদের কাছ থেকে কোনো লাইসেন্স নেওয়া হয়নি। গত ১১ জুন ফায়ার সার্ভিসের একজন পরিদর্শক সেখানে গিয়ে ই-ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য ২১ দিনের সময় দিয়ে নোটিশ দেন। রিসোর্টটি ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করা হয়েছিল। এরপরও তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

আজ শনিবার সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত কয়েকজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয় বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

এসব প্রসঙ্গে টেনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকায় অনেক ইকো রিসোর্ট ও অন্যান্য স্থাপনা ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছে। এসব স্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে রিসোর্ট পরিচালকদের সতর্ক করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, তদন্ত শেষ হওয়ার আগে আগুন লাগার কারণ নিয়ে অনুমাননির্ভর কোনো বক্তব্য দেওয়া ঠিক হবে না। পূর্ণাঙ্গ তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। খবর পাওয়ার পর নিকটবর্তী ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছাতে হয় প্রায় ২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে। পরে ফায়ার ফাইটিংয়ের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর মধ্যে প্রাণহানির ঘটনা ঘটে।

রিসোর্টটি তিনতলা কাঠের স্থাপনা ছিল। নিচতলায় ছিল রেস্তোরাঁ, আর দোতলা ও তিনতলায় পর্যটকদের থাকার ব্যবস্থা ছিল। কাঠসহ দাহ্য পদার্থ দিয়ে তৈরি এ ধরনের স্থাপনায় অগ্নিনিরাপত্তার ঝুঁকি বেশি বলে জানান ওই কর্মকর্তা।

সাংবাদিকদের অন্য একটি প্রশ্নের জবাবে দেশের বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিসের স্টেশনসংকটের বিষয়ে তিনি বলেন, বর্তমানে দেশে ৫৩৮টি ফায়ার স্টেশন রয়েছে। আরও ১৩০টি ফায়ার স্টেশন নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন, যার মধ্যে উখিয়াও রয়েছে।

ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, অনেক জায়গায় ভবনগুলো পাশাপাশি তৈরি হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ও সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়। বিদ্যমান বাস্তবতায় অগ্নিনির্বাপণের সক্ষমতা বাড়াতে নতুন ধরনের ছোট যানবাহন ব্যবহারের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগুনের সূত্রপাতের পরপরই তা নিয়ন্ত্রণে আনা গেলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব। এ জন্য সাধারণ মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে অগ্নিনিরাপত্তার বিষয়ে সচেতন হতে হবে।

শিশু হাসপাতালে কক্ষেই চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

আগের হামলার পরও সাংবাদিক আলিফের নিরাপত্তা নিশ্চিত না হওয়া উদ্বেগজনক: আসক

আসক মনে করে, একজন সাংবাদিককে এভাবে গুলি করে হত্যা করা কেবল একজন ব্যক্তির জীবনের ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের জন্যও বিপজ্জনক বার্তা।

আপত্তি ও কাটছাঁটে আটকে আছে নদী কমিশন আইন

দেশের নদ-নদীর সুরক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশনকে কার্যকর ক্ষমতা দিতে দীর্ঘ এক দশক আগে নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। তার চার বছর পর ২০২০ সালে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আইনের খসড়া তৈরির পর আন্তমন্ত্রণালয় সভা ও দফায় দফায় পর্যালোচনার পরও তা চূড়ান্ত হয়নি।

জনপ্রিয় টার্গেট

মার্কিন কংগ্রেস ও বেশ কটি নির্বাচন কার্যালয়ে রহস্যময় পাউডারসহ চিঠি, তদন্তে এফবিআই

ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট: ফায়ার সার্ভিসের ডিজি

প্রকাশ: ০২:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬