নৌবাহিনীতে যোগ দিলেন ৪৪১ নবীন নাবিক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৬৩ বার পঠিত হয়েছে

বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন ৪৪১ জন নবীন নাবিক। বৃহস্পতিবার পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তারা শপথ গ্রহণ করে নৌবাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণের পাশাপাশি প্রশিক্ষণে সেরা ফল অর্জনকারী নবীন নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ প্রশিক্ষণ শেষে দেশপ্রেম, শৃঙ্খলা ও সমুদ্রসীমা রক্ষার অঙ্গীকার নিয়ে নবীন সদস্যরা বাহিনীতে যোগ দিয়েছেন। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার শপথ নেন।

এ-২০২৬ ব্যাচে পেশাগত দক্ষতা ও সামগ্রিক পারফরম্যান্সে সেরা হয়ে ‘নৌপ্রধান পদক’ অর্জন করেন মো. শাহরিয়ার টুটুল। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ পান মো. সামিউল ইসলাম শাকিল এবং তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন মো. কাদের মিয়া। নারী সদস্যদের মধ্যে সেরা চৌকশ নাবিক হিসেবে মোছা. মারিয়া আক্তার অর্জন করেন ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নৌবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষভাবে তিনি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেন-এর অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আধুনিক ও শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনে ধারাবাহিকভাবে নতুন প্রযুক্তি ও সামরিক সক্ষমতা যুক্ত করা হচ্ছে। সম্প্রতি নৌবহরে দুটি হেলিকপ্টার ও দুটি আনম্যানড এরিয়াল ভেহিকল সংযোজন করা হয়েছে। পাশাপাশি হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ এবং এন্টি-ড্রোন প্রযুক্তি অন্তর্ভুক্তির কাজও এগিয়ে চলছে।

নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডগুলোর সক্ষমতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, নিজস্ব ব্যবস্থাপনায় যুদ্ধজাহাজ, এলসিটি এবং বিভিন্ন সহায়ক প্ল্যাটফর্ম নির্মাণে নৌবাহিনীর শিপইয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং জাতীয় নির্বাচনে উপকূলীয় ও দুর্গম এলাকায় দায়িত্ব পালন করায় নৌ সদস্যদের প্রশংসা করেন নৌপ্রধান। তিনি নবীন নাবিকদের সততা, শৃঙ্খলা, আনুগত্য ও দেশপ্রেমকে ধারণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনীতে যোগ দিলেন ৪৪১ নবীন নাবিক

প্রকাশ: ০৫:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬