ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ডায়াবেটিস দিবসে আলোক হেলথকেয়ারের সচেতনতামূলক কর্মসূচি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ শনিবার রাজধানীর মিরপুরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে রেনাটা পিএলসি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

সকালে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এর মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

পরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মিরপুরের আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে বৈজ্ঞানিক সেমিনার (সিএমই) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেডিসিন, বক্ষব্যাধি, ডায়াবেটিস ও রিউমাটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম মুসা এবং ডায়াবেটিস, থাইরয়েড ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল হোসেন।

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, আধুনিক চিকিৎসাপদ্ধতি ও দীর্ঘমেয়াদি জটিলতা প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণ জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শেখ সালাহউদ্দীন, উপপরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মুনীর মোশাররফ খান, জেনারেল ম্যানেজার, বিভাগীয় প্রধান, বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সাধারণ রোগীরাও অংশ নেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলোক হেলথকেয়ারের প্রধান শাখা মিরপুর-১০ ও আলোক জেনারেল হাসপাতাল মিরপুর-৬-এর প্রাঙ্গণে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

এ সময় রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, রক্তচাপ পরিমাপ এবং ফাস্টিং ব্লাড সুগার (এফবিএস), র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস), সিবিসি, এইচবিএ১সি, সিরাম ক্রিয়েটিনিন ও ইউরিন আরএমই পরীক্ষার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ মূল্যছাড় এবং বিনা মূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা রাখা হয়।

দাঁতের মাড়ির সংক্রমণ কি ডায়াবেটিসের লক্ষণ

ধরুন, প্রতিদিনের মতো দাঁত ব্রাশ করছেন। হঠাৎ দেখলেন, টুথব্রাশে লেগে আছে রক্ত। মাড়ি ফুলে আছে। মুখে দুর্গন্ধও হচ্ছে। ভাবলেন, হয়তো দাঁতের কোনো সাধারণ সমস্যা। কিন্তু কখনো কি ভেবেছেন, আপনার মাড়ির এই সমস্যার আড়ালে লুকিয়ে থাকতে পারে ডায়াবেটিস?

ঋতু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধের উপায় জেনে নিন

ঋতু পরিবর্তনের সময় আবহাওয়া ও তাপমাত্রার খামখেয়ালিপনায় প্রকৃতিতে যেমন রূপ বদলায়, তেমনি মানুষের শরীরেও এর গভীর প্রভাব পড়ে। বিশেষ করে শীত থেকে গ্রীষ্ম বা বর্ষা থেকে শরতে বাতাসে আর্দ্রতা ও তাপমাত্রার তারতম্য ঘটে।

শীতের আগেই যত্নবান হোন শিশুর প্রতি

শীতের আগেই যত্নবান হোন শিশুর প্রতি

শীত মানে মিষ্টি রোদ আর উত্তুরে হাওয়ার আমেজ। কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে শিশুদের সর্দি-কাশি ও নিউমোনিয়ার মতো স্বাস্থ্যঝুঁকি বাড়ে। তাই এই সময়ে শিশুদের সুরক্ষায় বিশেষ যত্ন নেওয়া জরুরি।

জনপ্রিয় টার্গেট

আদাবরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের সাবেক নেতা সজীব গ্রেপ্তার

বিশ্ব ডায়াবেটিস দিবসে আলোক হেলথকেয়ারের সচেতনতামূলক কর্মসূচি

প্রকাশ: ০৭:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬