ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেডসোর প্রতিরোধে প্রাথমিক পরিচর্যার নিয়ম জেনে নিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

কোমরের নিচের অংশ, গোড়ালি, নিতম্ব, কনুই, পিঠের দিকসহ শরীরের যেসব জায়গায় হাড় ত্বকের খুব কাছাকাছি থাকে; সেখানে দীর্ঘক্ষণ একটানা ওজনের চাপে রক্তনালিগুলো সংকুচিত হয়ে যায়। এর ফলে ত্বক ও তার নিচের টিস্যুগুলো পর্যাপ্ত রক্ত, অক্সিজেন ও পুষ্টি পায় না এবং কোষগুলো মারা যেতে শুরু করে। পক্ষাঘাতগ্রস্ত রোগী, বৃদ্ধ মানুষ, কোমায় থাকা ব্যক্তি বা যাঁরা নিজে থেকে নড়াচড়া করতে পারেন না, তাঁদের ক্ষেত্রে বেডসোরের ঝুঁকি সবচেয়ে বেশি।

প্রতিরোধই হলো বেডসোরের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র। বিশেষজ্ঞদের মতে, কিছু নিয়ম নিয়মিত মেনে চললে এটি অনেকাংশে এড়ানো যায়।

পুষ্টিকর খাবার ও হাইড্রেশন: টিস্যু পুনর্গঠন ও ত্বক সুস্থ রাখতে ডিম, মাছ, মাংস, ডালের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত পানি দরকার। পুষ্টির অভাবে ত্বক দ্রুত দুর্বল হয়ে পড়ে।

ত্বক লালচে হয়ে যাওয়া, যা আঙুল দিয়ে চাপলেও লাল ভাব দূর হয় না কিংবা ত্বক কিছুটা গরম বা শক্ত মনে হওয়া বেডসোরের প্রাথমিক পর্যায়। এ সময় দ্রুত পদক্ষেপ নিলে তা নিরাময় করা সম্ভব।

মালিশ করার ক্ষেত্রে সতর্কতা: একসময় ধারণা করা হতো, বেডসোরের জায়গায় ম্যাসাজ করা ভালো। বর্তমান চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, লাল হয়ে যাওয়া বা প্রাথমিক পর্যায়ে থাকা সোরে মালিশ করলে ত্বকের ভেতরের কোষগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই ভুল করা থেকে বিরত থাকুন।

যদি প্রাথমিক যত্ন নেওয়ার পরও ত্বকের লাল ভাব না কমে, ফোসকা পড়ে যায়, চামড়া উঠে যায় বা ক্ষত থেকে দুর্গন্ধ ও পুঁজ বের হতে শুরু করে, তবে বুঝতে হবে রোগটি গভীর স্তরে পৌঁছে গেছে। এ ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। রোগীর প্রতি একটু সহানুভূতি, নিয়মিত পর্যবেক্ষণ এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে বেডসোরের মতো জটিল সমস্যা থেকে নিরাপদ থাকা সম্ভব।

লেখক: ডা. কাকলী হালদার , সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি, ঢাকা মেডিকেল কলেজ

দীর্ঘক্ষণ রোদে থাকলে চোখের যেসব ঝুঁকি তৈরি হয়

সূর্যের আলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। কিন্তু দীর্ঘ সময় সরাসরি সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে থাকা চোখের জন্য ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে দুপুরের তীব্র রোদে পর্যাপ্ত সুরক্ষা ছাড়া বাইরে কাজ করা বা চলাফেরা করলে চোখের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে।

অতিরিক্ত ওজন ডেকে আনে বিপদ

অতিরিক্ত ওজন ডেকে আনে বিপদ

সাধারণ মানুষের ক্ষেত্রে বিএমআই ২৫-এর বেশি হলে অতিরিক্ত ওজন এবং ৩০-এর বেশি হলে তাকে স্থূলতা বা ওবেসিটি বলা হয়। তবে দক্ষিণ এশিয়ার বাসিন্দাদের ক্ষেত্রে বিএমআই ২৩-এর বেশি হলে অতিরিক্ত ওজন বলা হয়।

সময়মতো রোগ নির্ণয় বাঁচাতে পারে জীবন

সময়মতো রোগ নির্ণয় বাঁচাতে পারে জীবন

জনপ্রিয় টার্গেট

বেডসোর প্রতিরোধে প্রাথমিক পরিচর্যার নিয়ম জেনে নিন

প্রকাশ: ১০:৪৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬