সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এশিয়া পোস্ট এর অফিসিয়াল পেজের নাম পরিবর্তনের ইতিহাস ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পেজটির “Page Transparency” অংশে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে একাধিকবার নাম পরিবর্তন করা হয়েছে।
ফেসবুকের তথ্য বলছে, পেজটি প্রথম তৈরি করা হয় ২০২২ সালের ৮ জুন “ভোক্তা অধিকার” নামে। এরপর ২০২৪ সালের ৯ আগস্ট পেজটির নাম পরিবর্তন করে “Beautiful Bangladesh” রাখা হয়। পরে একই বছরের ১৩ অক্টোবর আবারও “ভোক্তা অধিকার” নামে ফিরে আসে পেজটি।
সবশেষে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর পেজটির নাম পরিবর্তন করে “Asia Post” রাখা হয়। বর্তমানে এটি সংবাদ ও গণমাধ্যমভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হচ্ছে।
পেজ ট্রান্সপারেন্সি তথ্য অনুযায়ী, “Asia Post Limited” নামের একটি প্রতিষ্ঠান পেজটি পরিচালনা করছে।
নাম পরিবর্তনের এই ধারাবাহিকতা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে রিব্র্যান্ডিং প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ একটি পেজের ঘন ঘন নাম পরিবর্তনের পেছনের কারণ নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন।
তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
















Leave a Reply