ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডি আবেদন বাতিল হবে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন।

ইসি সচিব জানান, দীর্ঘদিন ধরে যারা বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না, তাঁদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে অনিষ্পন্ন আবেদনের স্তূপ বাড়লেও দাপ্তরিক কাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে সমন্বয় কমিটির বৈঠকে বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য ছয় মাসের এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় কারও আবেদন বাতিল হয়ে গেলে এনআইডি পাওয়ার সুযোগ স্থায়ীভাবে বন্ধ হবে না; সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে আবার নতুন করে আবেদন করতে পারবেন বলে স্পষ্ট করেছেন আখতার আহমেদ।

তিনি বলেন, ‘কাউকে অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং (অনিষ্পন্ন) অবস্থায় রাখার সুযোগ নেই। তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন।’

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বাসসকে জানান, অনলাইনে এনআইডি আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এসএমএস পাঠানো হয় বা ডেকে পাঠানো হয়। কিন্তু কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না করলে তার আবেদনটি বাতিল বলে গণ্য হবে।

তিনি আরও বলেন, কোনো আবেদন বছরের পর বছর অনিষ্পন্ন অবস্থায় রাখা সম্ভব নয়। তবে আবেদন বাতিল হলেও পরবর্তীতে পুনরায় আবেদনের সুযোগ খোলা থাকছে।

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। চুক্তির মেয়াদ ফুরাতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও নবায়ন বা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।

মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতনসহ সব ধরনের মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে সব নির্যাতিত রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হবে।

জনপ্রিয় টার্গেট

অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের ক্ষত নিয়ে কার্যত অচল টুঙ্গিপাড়া থানা

ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডি আবেদন বাতিল হবে

প্রকাশ: ০১:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬