ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালু করণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ নির্দেশনা দেন মন্ত্রী। সভায় তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে। পরে ধাপে ধাপে পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি হিসেবে ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা (ট্রায়াল অপারেশন) এবং সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসব কাজের অগ্রগতি ও বাকি প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা মতবিনিময় করেন।

মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে এর কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব। এ ছাড়া বেবিচক, মন্ত্রণালয় ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

গভীর সমুদ্রে জেলেদের সুরক্ষায় স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা গড়ছে সরকার, খরচ ৬০০ কোটি

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্যোগ কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার।

শ্রমিক অসন্তোষে গাজীপুর-আশুলিয়ায় ১৭ কারখানায় ছুটি, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতা-কর্মী আটক

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চল। শনিবার (১৪ নভেম্বর) শ্রমিক বিক্ষোভের মুখে দুই শিল্পাঞ্চলের ১৭টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে ১১টি এবং আশুলিয়ায় ছয়টি কারখানা রয়েছে।

‘শুধু রাজধানী নয়, দেশের সব শহরই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে’

নগর-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রক্রিয়ায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করায় রাজধানী ঢাকাসহ দেশের সব শহর বসবাসের অযোগ্য হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান।

জনপ্রিয় টার্গেট

তারকা ক্রিকেটারকে শেষ মুহূর্তে বাদ দিল ভারত

ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

প্রকাশ: ০৪:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬